শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » মহেশপুরে চাষিদের আগ্রহ বাড়ছে চীনা বাদাম চাষে
প্রথম পাতা » কৃষি » মহেশপুরে চাষিদের আগ্রহ বাড়ছে চীনা বাদাম চাষে
মঙ্গলবার ● ১৫ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহেশপুরে চাষিদের আগ্রহ বাড়ছে চীনা বাদাম চাষে

---ঝিনাইদহ প্রতিনিধি :: কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ৪’শ ২৮ হেক্টর জমিতে বাদাম আবাদ করেছে চাষিরা। যেখানে মহেশপুরে ৪’শ ৯ হেক্টর, কোটচাঁদপুরে ৮ হেক্টর এবং সদর উপজেলা ১১ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। কৃষকরা সাধারনত বি-৩ ও ঢাকা-১ এবং দেশীয় জাতের বাদাম আবাদ করেন। বাজরে চাহিদা ভাল এবং কম খরচে লাভের পরিমান বেশি। তাই দিনদিন চাষিরা বাদাম আবাদের দিকে ঝুঁকে পড়ছে। চাষ পদ্ধতিতে নতুন নতুন পদ্ধতির ব্যবহার করে সাফল্য পাচ্ছেন। এখন সময় চাষিরা শখের চাষ করলেও আজ বানিজ্যিক ভাবে বাদাম চাষ হচ্ছে। জানা গেছে, বাদাম একটা স্বল্পমেয়াদি অর্থকারি ফসল ফসল। এটি উৎকৃষ্ট মানের ভৌজ্য তেল বীজ। বাদামের বীজে ৪৮ শতাংশ থেকে ৫০ শতাংশ তেল এবং ২২ থেকে ২৯ শতাংশ আমিষ রয়েছে। কাঁচা ও ভাজা উভয় অবস্থাতেই ইহা খাওয়া যায়। এছাড়া চানাচুর, কেক, বিস্কুট, তরকারি, ভর্তা, তেল তৈরিতে বাদাম ব্যবহার করা যায়। স্বাস্থ্য সুরক্ষায় চীনাবাদমে রয়েছে নানা রকমের অবদান। চিকিৎসকদের মতে, বাদামের প্রোটিনে দেহ গঠন এবং মাংস তৈরিতে সাহায্য করে থাকে। বাদামের মনোস্যাচুরেটেড ফ্যাট রক্তের কোলোস্টেরল নিয়ন্ত্রন রাখতে সহায়তা করে। এছাড়া উচ্চমাত্রার নিয়াসিন দেহকোষ সুরক্ষা, বার্ধক্যজনিত রোগ প্রতিরোধ, মস্তিস্ক সুস্থ্য ও রক্ত চলাচলে সাহায়তা করে। কোলন ক্যানসার, ব্রেস্ট ক্যান্সার হার্ডের রোগ প্রতিরোধ করে। এর প্রচুর পরিমানে ক্যালসিয়ামে হাড় গঠনে সাহায্য করে। সদর উপজেলার চন্ডিপুরের বাদাম চাষি আব্দুর রশিদ জানান, বিঘা প্রতি জমিতে খরচ হয় ১২/১৫ হাজার টাকা। আর উৎপাদন হবে ৮/১০ মন। বিক্রিতে বাজারে চাহিদা সব সময়ই ভাল থাকে। প্রতি মন বাদাম ৩/ সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায়। যা খরচের তুলনায় প্রায় দ্বিগুন লাভ থাকে। এবছর তিনি আড়াই বিঘা জমিতে বাদাম চাষ করেছেন বলে জানান। মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা বলেন, অন্যান্য আবাদের তুলনায় বাদাম চাষে খরচ কম, বিক্রিতে বাজারে চাহিদাও ভালো এবং বর্তমানে কৃষি বিভাগের পরামর্শে বাদাম আবাদে উৎপাদনও বেশি হচ্ছে। ফলে বাদাম আবাদে দিনদিন চাষিদের আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগের পরিচালক জিএম আব্দুর রউফ বলেন, বাদাম চাষে মনোনিবেশ করতে কৃষি অফিস যতাযথ ভাবে কাজ করছে। বাদাম চাষে চাষিরা ভালোলাভবান হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)