শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » পাবনা » ছলিমপুর ভুমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ
প্রথম পাতা » পাবনা » ছলিমপুর ভুমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ
মঙ্গলবার ● ১৫ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছলিমপুর ভুমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

---ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়ন ক্যাম্প ভুমি অফিসের উপসহকারী ভুমিকর্মকর্তার বিরুদ্ধে অর্থ ছাড়া কাজ না করা,নামজারি কেসের ক্ষেত্রে চাহিদামত অর্থ না পেলে জমির মালিকদের নানাভাবে হয়রানী,ওমেদারসহ কতিপয় দালালদের মাধ্যমে নানা অনিয়ম ও দূর্নীতি করা এবং ভুক্তভোগীক জমির মালিক কর্তৃক সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে অনিয়মকারীদের শাস্তি দাবির অভিযোগ পাওয়াগেছে। ছলিমপুর ইউনিয়নের একাধিক ভুক্তভোগী জমির মালিকদের দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে,দাশুড়িয়া ইউনিয়ন ভুমি অফিসের অধিনস্ত ছলিমপুর ইউনিয়ন ক্যাম্প ভুমি অফিস। এই অফিসে কেএম,মোস্তাফিজুর রহমান নামে একজন উপসহকারী ভুমি কর্মকর্তা ও একজন পিয়ন গত ২০১৫ সাল থেকে প্রায় পাঁচ বছর কর্মরত রয়েছেন। এই অফিসের অধিনে ছলিমপুর ইউনিয়নের চারটি মৌজার প্রায় দশ হাজার জমির মালিক বা আদায়কারী হোল্ডিং রয়েছে। এদেরকে নিয়মিত অত্র অফিসের মাধ্যমে জমির খাজনা ও নামজারি করতে হয়। ঈশ্বরদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্র অফিসের দায়িত্বশীলরা দীর্ঘদিন থেকে জমির মালিকদের সুযোগ বুঝে নানা অজুহাতে হয়রানী করে অতিষ্ট করে তুলেছে। নামজারি ও খাজনাদি দিতে গেলে জমির কাগজপত্রে ত্রুটি না থাকলেও নির্দিষ্টহারে উৎকোচ দাবি করা হয়। দাবিকৃত উৎকোচ দিলে কাজ করা হয় আর না দিলে নাম জারির আবেদন বাতিল করে উপজেলা ভুমি অফিসে প্রেরণ করা হয়।আবার জমির কাগজপত্রে সামান্য ত্রুটি থাকলে ২০ থেকে ৪০ হাজার টাকা দাবি করা হয়। এক্ষেত্রেও দাবিকৃত টাকা দিলে উপসহকারী ভুমিকর্মকর্তা তার নিজ দায়িত্বে আবেদনকৃত নামজারি ও খাজনাদি সম্পন্ন করে দেন।অত্র অফিসের অধিনস্ত সকল জমির মালিকের নামজারি ও খাজনাদি সম্পন্নের ক্ষেত্রে ঐ উপসহকারী কর্তৃক নিয়োগকৃত একজন ওমেদার ও কয়েকজন দালালকে দিয়ে উৎকোচের চুক্তি ও অর্থ সংগ্রহকরানো হয়। চাহিদামত অর্থ না দেওয়ায় অনেক জমির মালিকদের নামজারির নথি গায়েব করে জমির মালিকদের হয়রানী করাও হয় বলে সুত্রজানায়। এসব অফিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে উপসহকারী ভুমি কর্মকর্তা কেএম,মোস্তাফিজুর রহমান অভিযোগ সঠিক না বলে দাবি করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)