শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » অবৈধ ট্রাক্টর চলাচলে কেটে ফেলছে বন্যা নিয়ন্ত্রন বাঁধ
প্রথম পাতা » গাইবান্ধা » অবৈধ ট্রাক্টর চলাচলে কেটে ফেলছে বন্যা নিয়ন্ত্রন বাঁধ
মঙ্গলবার ● ২২ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবৈধ ট্রাক্টর চলাচলে কেটে ফেলছে বন্যা নিয়ন্ত্রন বাঁধ

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় মালামাল পরিবহনের জন্য স্থানীয়ভাবে তৈরী করা ট্রাক্টর (কাকড়া) নামের এক ধরনের অবৈধ যান কাঁচা-পাকা রাস্তায় চলাচল করে নষ্ট করে ফেলছে রাস্তা। নেই সরকারিভাবে এই যানের কোন অনুমোদন। চালকদের নেই প্রশিক্ষণ, নেই ড্রাইভিং লাইসেন্সও। এই অবৈধ যানটি এতোটাই বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনা ঘটছে অনেক বেশি। প্রতি বছরই জেলার বিভিন্নস্থানে এই গাড়ীর নিচে চাপা পড়ে মারা যাচ্ছে শিশু-নারীসহ সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, ট্রাক্টর নামক এই যানের কারণে কাঁচা ও পাকা রাস্তা নষ্ট হচ্ছে দ্রুত। এসব বালু ও মাটি পরিবহনের জন্য কেটে ফেলা হচ্ছে বন্যা নিয়ন্ত্রন বাঁধ। ফলে বর্ষা মৌসুমে এসব বাঁধ প্রবল পানির চাপে ভেঙ্গে যাওয়ার আশংকা থাকে। ইতোমধ্যে জেলার বিভিন্নস্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে এসব কাঁকড়া চলাচলের কারণে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অনেকগুলো স্থান। যদি বর্ষাকালে এসব ক্ষতিগ্রস্থ বাঁধ ভেঙ্গে যায় তাহলে চরম ক্ষতির সম্মুখীন হবে সাধারণ মানুষসহ রাস্তা, কৃষি জমি, মৎস্য চাষ প্রকল্পসহ অনেক সম্পদ। আর এই টাক্টর যারা চালায় তাদের অনেকেরই আবার বয়স ১৮ বছরের নিচে। অতিরিক্ত মুনাফার আশায় এসব ট্রাক্টরের (কাঁকড়া) মালিক ও চালকরা বেশি পরিমাণে মালামাল পরিবহন করে আসছে দীর্ঘদিন থেকে। এতে করে ইঞ্জিনের উচ্চ শব্দে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। ব্যস্ত শহরের বিভিন্ন অলিতে-গলিতেও দ্রুত গতিতে চলাচল করে এসব ট্রাক্টর। এতে করে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।





আর্কাইভ