বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে পৃথক ঘটনায় তিন নারীসহ চারজনের লাশ উদ্ধার
ময়মনসিংহে পৃথক ঘটনায় তিন নারীসহ চারজনের লাশ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহে পৃথক ঘটনায় এক কিশোরী ও অজ্ঞাতপরিচয় দুই নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ত্রিশাল উপজেলা থেকে এক কিশোরী ও সদর উপজেলা থেকে দুই নারীসহ এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
আজ বুধবার ৬ মার্চ সকালে সদর উপজেলা থেকে তিনজন ও ত্রিশাল উপজেলা থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ডের ধানিখোলা এলাকার ওজান পাড়ার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রিপা আক্তার (১৫)কে বাড়ির পেছনে পুকুর ঘাটের পাশে একটি গাছে ফাঁসিতে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
এদিকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, শহরের টাউন হল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৮০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এছাড়া সদরের দাপুনিয়া এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (৪০) আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ময়নমনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুল মান্নান জানান,বুধবার সকালে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল বারেক (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।





যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী