বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার দিনের বেলায় ভোট ডাকাতি হবে : মেনন
এবার দিনের বেলায় ভোট ডাকাতি হবে : মেনন
সিএইচট মিডিয়া অনলাইন ডেস্ক :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিনের বেলায় ভোট ডাকাতি হবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
আজ বুধবার দুপুরে বরিশাল নগরীর কালীবাড়ি রোডের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাশেদ খান মেনন ও তার স্ত্রী লুৎফুন্নেসা বিউটি এমপিকে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে জেলা ওয়ার্কার্স পার্টি। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মেনন বলেন, ’একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজ হাতে স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনয়ন দেন, কিন্তু সেই নৌকা প্রতীকের দল (আ.লীগ) নৌকায় ভোট দেন না।
’যে দল নিজেদের দলের প্রতীকে ভোট দেন না তারা তাদের মা-বাবাকেও বিশ্বাস করেন না।’
মেনন বলেন, ’আসন্ন উপজেলা নির্বাচনে এবার রাতের বেলায় ভোট হবে না। এবার দিনের বেলায় ভোট ডাকাতি হবে।’
ভোট ডাকাতি প্রতিরোধে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
অনেক স্থানে বিনা ভোটে উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হচ্ছেন উল্লেখ করে এ ধরনের নির্বাচন দেশের জন্য সুখকর নয় বলেও মন্তব্য করেন রাশেদ খান মেনন।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত লুৎফুন্নেসা এমপি, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড আ. খালেক, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাবেক এমপি টিপু সুলতান, স্থানীয় নেতা অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, টিএম শাহজাহান, অধ্যাপক গোলাম হোসেন, মোজাম্মেল হক ফিরোজ প্রমুখ। সূত্র : নাউঅন





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন