শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » সরফভাটা স্কুলে বায়োমেট্রিক হাজিরা উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » সরফভাটা স্কুলে বায়োমেট্রিক হাজিরা উদ্বোধন
বুধবার ● ৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরফভাটা স্কুলে বায়োমেট্রিক হাজিরা উদ্বোধন

---আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষক-শিক্ষার্থীদের হাজিরা পদ্ধতি চালু হয়েছে।

আজ বুধবার (৬ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি নিজাম উদ্দিন বাদশা। শিক্ষক আবদুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মুজিবুল ইসলাম সরফী।

বক্তব্য দেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কান্তি ধর, অভিভাবক প্রতিনিধি মাহবুবুল আলম, শহীদুল্লাহ চৌধুরী, মাহবুবুর রহমান, শিক্ষার্থীদের অভিভাবক শাহাদাত হোসেন, নুরুল আবছার, গোপাল কৃষ্ণশীল প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৮ শ শিক্ষার্থীদের মাঝে পা কার্ড বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি নিজাম উদ্দিন বাদশা বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামরা ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে শ্রেণি কার্যক্রম পরিচালনা করার সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের নিজস্ব একটি ওয়েবসাইট করার কাজ চলতেছে। যেটিতে প্রত্যেক শিক্ষার্থীর যাবতীয় ডাটা এক ক্লিকে পাওয়া যাবে এবং বিদ্যালয় ও বোর্ডের যাবতীয় ফলাফল অভিভাবকরা ঘরে বসে মোবাইল থেকে সংগ্রহ করতে পারবেন। এভাবে মফস্বলের এই প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি নির্ভর যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ধাপে ধাপে কাজ করা হচ্ছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। ’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)