শিরোনাম:
●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » সাংবাদিকের মামলার এক বছর পর গরু চোর গ্রেফতার
প্রথম পাতা » সকল বিভাগ » সাংবাদিকের মামলার এক বছর পর গরু চোর গ্রেফতার
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকের মামলার এক বছর পর গরু চোর গ্রেফতার

---বিশ্বনাথ প্রতিনিধি :: ২০১৮ সালের ২৮মার্চ সিলেটের বিশ্বনাথের রামধানার বসতবাড়ির গোয়াল ঘর থেকে সাংবাদিক আক্তার আহমদ শাহেদের একটি গাভী ও একটি ষাঁড় (২টি গরু) নিয়ে যায় চুরের দল। এ ঘটনার ৭দিন পর অজ্ঞাতনামা আসামি করে সিলেটের বিশ্বনাথ থানায় একটি চুরির মামলা দায়ের করেন দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট পত্রিকার
বিশ্বনাথ প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ। বিশ্বনাথ থানায় মামলা নং ৪, তারিখ ৪/৪/২০১৮ইং।
মামলা দায়েরের দীর্ঘ এক বছর পর গত ৪মার্চ সোমবার মুজিবুর রহমান সওদাগর (৫০) নামের এক আসামিকে গ্রেফতার করেন মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম। সিলেটের কাজিরবাজার এলাকা থেকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ের বাসিন্দা ওই মুজিবুর রহমানকে গ্রেফতারের পরদিন ৫মার্চ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এরআগে মামলা দায়েরের তিনমাস পর সিলেটের দক্ষিণ সুরমার খালপাড় নয়াবাজার থেকে গাভীটি উদ্ধার করতে পারলেও ষাঁড়ের কোন হদিস পাননি তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম।
এব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, অনেক কষ্ট করে তিনি ওই আসামিকে গ্রেফতার করেছেন। আর মামলার বাদী আক্তার আহমদ শাহেদ এ প্রতিবেদককে বলেন, থানায় ধরনা দিতে দিতে এক বছর পার হয়েছে। অবশেষে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ও ওসি তদন্ত দুলাল আকন্দের চাপে তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।





আর্কাইভ