শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ছুরিকাঘাতে বন্ধু খুন : ঘাতক বন্ধুর থানায় আত্মসমর্পণ
প্রথম পাতা » অপরাধ » ছুরিকাঘাতে বন্ধু খুন : ঘাতক বন্ধুর থানায় আত্মসমর্পণ
শনিবার ● ২৩ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছুরিকাঘাতে বন্ধু খুন : ঘাতক বন্ধুর থানায় আত্মসমর্পণ

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে পাওনা টাকা চাওয়ার সময় তর্কাতর্কির একপর্যায়ে ছুরিকাঘাতে বন্ধু সুহেল মিয়া (২৫)কে খুন করে ঘাতক বন্ধু শাহাবুদ্দিন (২৮)থানায় গিয়ে আতœসমর্পণ করেছে বলে পুলিশ সূত্র জানায়।

আজ শনিবার ২৩ মার্চ বিকেল ৫ টার দিকে নান্দাইল পৌরসভার আচারগাঁও ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে সুহেল মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বন্ধু আচারগাঁও ঝাউগড়া গ্রামের ওসমানের ছেলে শাহাবুদ্দিন নিজ বাড়িতে পাওনা টাকা চাওয়ার সময় তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে।

এসময় স্থানীয় এলাকাবাসি সুহেলকে উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পরই তার মৃত্যু হয় বলে নিহতের স্বজনরা জানান।

এদিকে ঘটনার পর পরই ঘাতক শাহাবুদ্দিন নান্দাইল মডেল থানায় হাজির হয়ে এ খুনের ঘটনা স্ববিস্তারে বললে পুলিশ তাকে আটক করে।

ঘাতক শাহাবুদ্দিন পুলিশকে জানায়, তার (শাহাবুদ্দিন) সাথে নিহত সোহেলের বোনের সম্পর্ক থাকায় তাকে টাকা কর্জ দেই। কিন্তু টাকা পেরত না দিয়ে তালবাহানা করতে থাকে। ঘটনার সময় পাওনা টাকা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় এলাকবাসী জানায়, এরা জুয়া খেলে, এক কথায় জুয়াড়ী। হয়ত জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া এ ব্যাপারে বলেন ,ঘটনার খবর পেয়ে ঘাতককে
ধরতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চলাকালীন সময়ে খবর পাই ঘাতক নিজে থানায় এসে হাজির হয়েছে।

এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে ওসি জানান।





আর্কাইভ