শিরোনাম:
●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাঙামাটি, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে অবৈধ গ্যাস সিলিন্ডারের ব্যবসাপ্রতিষ্ঠান বিরোধী অভিযানে সিসিক
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে অবৈধ গ্যাস সিলিন্ডারের ব্যবসাপ্রতিষ্ঠান বিরোধী অভিযানে সিসিক
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে অবৈধ গ্যাস সিলিন্ডারের ব্যবসাপ্রতিষ্ঠান বিরোধী অভিযানে সিসিক

---সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীতে যত্রতত্রভাবে গড়ে উঠেছে অবৈধ অক্সিজেন ও গ্যাস সিলিন্ডারের ব্যবসা। বাদ যায়নি আবাসকি এলাকাও। অনুমোদন ছাড়াই এসব গ্যাস ও অক্সিজেন সিলিন্ডারের দোকান খুলে বসায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। শুক্রবার (৫ এপ্রিল’১৯) নগরীর বাগবাড়ি এলাকায় এমন একটি সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শুক্রবার রাতেই সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্রুতই অবৈধ ও ঝুঁকিপূর্ণ এ ব্যবসার বিরুদ্ধে অভিযান শুরু হবে।

সিলেট নগরীতে অবৈধভাবে গড়ে উঠা গ্যাস সিলিন্ডারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধে অভিযান চালাবে সিলেট সিটি কর্পোরেশন। শনিবার দুপুরে নগর ভবনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: ইউনুছুর রহমান। এতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ‘সিলেট নগরীতে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকান। সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণভাবে বিক্রি হচ্ছে এসব গ্যাস সিলিন্ডার। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকির মধ্যে রয়েছে এসব দোকানের আশপাশের মার্কেট ও বিপনী বিতান। এছাড়া যেকোন সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় মানুষের প্রাণহানিরও শঙ্কা রয়েছে। এ অবস্থায় যথাযথ নিয়ম না মেনে চলা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সিটি কর্পোরেশন।’

সেই ঘোষনানুযায়ী সিলেট নগরীর অবৈধ অক্সিজেন ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। আজ রবিবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে এ অভিযান নগরীর বন্দরবাজার এলাকা থেকে শুরু হয়েছে। এদিকে গতকাল শনিবার (০৬এপ্রিল’১৯) দুপুরে অভিযানে নামে জেলা প্রশাসন। জেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্টে দক্ষিণ সুরমা উপজেলার মোমিন খোলা এলাকায় মেয়াদ উর্ত্তীণ ও নিদিষ্ট মাত্রার অতিরিক্ত গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বেলা ১২টায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তার সাথে ছিলেন বিস্ফোরক অধিদপ্তর ইন্সপেক্টর আলিম উদ্দিন।

প্রসঙ্গত, নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্টে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই সাংবাদিক আহত ও একটি সিএনজি অটোরিক্সা ক্ষতিগ্রস্ত হবার প্রেক্ষিতে সিসিকের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হলো।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)