শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন
শনিবার ● ২০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে এক’সপ্তাহের ব্যবধানে ভবানীপুরে দিনে-দুপুরে উপ-সহকারি কৃষি কর্মকর্তার বাড়িতে চুরি, জামগ্রামে দিনে-দুপুরে আলহাজ্ব নিজাম সোনারের বাড়ি থেকে ৫টি গরু চুরি, খনজর মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি সংঘটিত হয়েছে।

এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। চুরির ঘটনায় পুলিশের যথাযথ ভুমিকা না থাকলেও জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এমনটি হতে থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটবে বলে মনেকরছেন উপজেলার সচেতন মহল।

জানা যায়, গত ১৮ এপ্রিল দুপুর ২টার দিকে উপজেলার ভবানীপুরে উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহমানের বাসভবনে প্রকাশ্য দিবালোকে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাড়ীর ভিতরে ঢুকে কাঠের বাক্সের তালা ভেঙ্গে স্বর্নালংকারসহ নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।

গত ১৯ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার জামগ্রাম গ্রামের নিজাম সোনারের বাড়ির উঠান থেকে ৫টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। ঐদিনই শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার খনজর গ্রামের মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে ২টি গরু চোরেরা চুরি করে পালিয়ে যায়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আলহাজ্ব নিজাম সোনার জানান, গত শুক্রবার বেলা ১২টার দিকে ৫টি গরু বাড়ির পাশে বেঁধে রেখে আমি নামাজ আদায়ের জন্য মসজিদে যায়। মসজিদ থেকে বাড়িতে ফিরে আর গরু দেখতে পায়না। অনেক খোঁজাখুজি করেও না পাওয়া গেলে আমি থানাতে বিষয়টি ওসিকে অবগত করি। তিনি আরো বলেন, আগে রাতে আমাদের এলাকায় পুলিশের টহল ছিলো কিন্ত এখন তেমন একটা চোখে পরে না।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনজার্জ (ওসি) মো. মোবারক হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আত্রাই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চুরির বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অপরাধীদের গ্রেফতার করেত পুলিশের কয়েকটি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। চুরি যাওয়া স্বর্ণালংকার, টাকা, গরু উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আত্রাইয়ে ইয়াবাসহ আটক- ১

আত্রাই (নওগাঁ) প্রতিানিধি :: নওগাঁর আত্রাই উপজেলার মধ্যবোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে বাচ্চু শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত বাচ্চু শেখ মধ্যবোয়ালিয়া গ্রামের আদম শেখের ছেলে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মধ্যবোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাচ্চু শেখকে আটক করে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)