শনিবার ● ২০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামে জামিরুল ইসলঅম (৩০) নামে এক আওয়ামীলীগ কর্মীকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুবিরখালী গ্রামের খালের ধারে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জামিরুল কুবিরখালী গ্রামের মজনুর রহমানের ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য ফারুক আহম্মেদ জুয়েল জানান, রাতে স্থানীয় আটলিয়া বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা প্রথমে তাকে কুপিয়ে ও পরে মাথায় গুলি চালিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন গত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এই হত্যা কান্ড ঘটানো হতে পারে। জামিরুল নৌকার পক্ষে ভোট করায় তাকে হত্যা করা হয়েছে বলে তিনি মনে করেন। এ ব্যাপরে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, আমরা ঘটনাটি শুনে স্পষ্টে রওনা হয়েছি। ঘটনাস্থলে না পৌছে কিছুই বলতে পারবো না। নিহতর চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, তার ভাই জামিরুল খুব শান্ত স্বভাবের ছেলে। তার ৩টি মেয়ে রয়েছে। আটলিয়া বাজারে তার একটি হার্ডওয়ারের দোকান ছিল। সেটি বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)