শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ মে ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » প্রধানমন্ত্রীর অভিযোগ করায় অনিমা রানী’র পরিবারকে দেশ ত্যাগের হুমকি
প্রথম পাতা » পটুয়াখালী » প্রধানমন্ত্রীর অভিযোগ করায় অনিমা রানী’র পরিবারকে দেশ ত্যাগের হুমকি
বুধবার ● ৮ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর অভিযোগ করায় অনিমা রানী’র পরিবারকে দেশ ত্যাগের হুমকি

---পটুয়াখালী প্রতিনিধি ::পটুয়াখালীর বাউফল উপজেলার সংখ্যালঘু পরিবারের গৃহবধু অনিমা রানী প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করায় দেশ ত্যাগের হুমকি দেয়া হয়েছে।

গতকাল ৭ মে মঙ্গলবার বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে লিখিতভাবে একটি অভিযোগে করেন। এতে উল্লেখ করা হয় বাউফলের কেশবপুর ইউনিয়নের অনিমা রানীর সংখ্যালঘু পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর ইউনিয়নের ইউপির সদস্য লিপি বেগমের স্বামী কবির হোসেনের কাছ থেকে সুদের বিনিময়ে ১০ হাজার টাকা ধার নেন। অনিমা রানী এ পর্যন্ত সুদে-আসলে ২৫ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ওই মহিলা মেম্বারের স্বামী তার কাছে আরও টাকা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে ভয়ভীতি দেখিয়ে ৩০ শতাংশ জমি লিখে নেন। এতেও তিনি শান্ত হননি। এরপর দুইটি ভুঁয়া দলিল করে তাকে ভিটামাটি থেকে উচ্ছেদের তৎপরতা শুরু করেন। এব্যাপারে তিনি চলতি বছর ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি লিখিত অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর দপ্তর অভিযোগটি আমলে নিয়ে গত ১৪ জানুয়ারি (০৩.৩১.০০০০.০৭১,২৭. ০০১ .১৮ (অংশ-১)-০৭ (৩)স্মারকে ব্যবস্থা নেয়ার জন্য ভুমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে নির্দেশ দেন। ওই মন্ত্রণালয় থেকে গত ৬ ফেব্রুয়ারি ব্যবস্থা নেয়ার জন্য পটুয়াখালী জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়। যাহার স্বারক নম্বর- ৩১.১০.০০ ০০.০৪১.০৪১. ০১৬. ১৯-৪৭। এরপর পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় থেকে গত ১৩ ফেব্রুয়ারি স্মারক নম্বর-৩১.১০.৭৮০০.০০৯.০৬. ০০৩.১৬-২৭৬ এর মাধ্যমে বাউফল উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হলে বিষয়টি তদন্তাধিন অবস্থায় রয়েছে। ফলে অনিমা রানী এখনো পর্যন্ত কোন প্রতিকার পাননি।
এদিকে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করায় মহিলা মেম্বার লিপি বেগম ও তার স্বামী কবির হোসেন ওই সংখ্যালঘু পরিবারটিকে দেশ ত্যাগের জন্য হুমকি দিয়ে যাচ্ছেন এবং পুকুরের মাছ ও গাছ কেটে নিয়ে যাচ্ছেন। নিরুপায় হয়ে অনিমা রানী গত ১৪ মার্চ বাউফল থানায় একটি জিডি করলে মহিলা মেম্বার ও তার স্বামী তার ওপর ভিষন ক্ষুদ্ধ হন। অনিমা রানী বর্তমানে তাদের হয়রানীর হাত থেকে রক্ষা পেতে পালিয়ে বেড়াচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)