শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ মে ২০১৯
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে বখাটে যুবক মোরছালিনের লালসার শিকার এইচএসসি পরীক্ষার্থী মোস্তাকিমা এখন হাসপাতালে
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে বখাটে যুবক মোরছালিনের লালসার শিকার এইচএসসি পরীক্ষার্থী মোস্তাকিমা এখন হাসপাতালে
শনিবার ● ১১ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে বখাটে যুবক মোরছালিনের লালসার শিকার এইচএসসি পরীক্ষার্থী মোস্তাকিমা এখন হাসপাতালে

---পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে প্রত্যন্ত পল্লীর আবাসন কেন্দ্রে বসবাসকারী এইচএসসি পরীক্ষার্থী মোস্তাকিমা খাতুন দেশে চাঞ্চাল্য সৃষ্টিকারী নুসরাত জাহান রাফির অবস্থা মাথায় নিয়ে বর্তমানে জেলার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মরণের সন্ধিক্ষনে দাড়িয়ে কাতরাচ্ছেন। দেশের মানবাধিকার সংস্থ্যাগুলোর এগিয়ে আসার আহবান পরিবারের।
ঘটনা অনুসন্ধানে জানা যায়, উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় রামচন্দ্রপুর সরকারি আবাসন প্রকল্পে বসবাসকারী দরীদ্র পিতা আজিবর রহমানের মেয়ে মোস্তাকিমা খাতুন স্থানীয় আমবাড়ী ডিগ্রী কলেজের ছাত্রী।

উল্লেখ্য, কলেজ যাওয়া-আসার পথে একই কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্র ও একই এলাকার প্রভাবশালী মেরাজুল ইসলামের ছেলে মোরছালিন প্রামাণিক (২২) মোস্তাকিমাকে উত্ত্যক্ত করে আসছিল দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল মোস্তাকিমা এইচএসসি পরীক্ষা দিয়ে দুপুর ২টার দিকে বাড়ি ফেরার পথে রামচন্দ্রপুর বাজারের অদুরবর্তী নির্জন স্থানে গেলে আকষ্মিক পথ রোধ করে বখাটে মোরছালিন।

এসময় ওই বখাটে যুবক টানাহেঁচড়া করে তার শ্লীলতাহানি ঘটিয়ে শরীরের নানা স্থান ক্ষত বিক্ষত করে দেয়। এ ঘটনার প্রতিবাদ ও বিচার চাওয়ায় ঘটনা প্রবাহকে অন্য খাতে প্রবাহিত করতে ৩ মে বখাটে মোরছালিন ও তার পরিবারের লোকজন ওই পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের ওপর বাড়িতে গিয়ে ফের শ্লীলতাহানি ও হামলার ঘটনা ঘটায়। ওই দিন গুরুতর আশংকাজনক অবস্থায় মোস্তাকিমাকে হাসপতালে ভর্তি করা হয়। এ পর্যায়ে বিপদের আশংকা অনুভব করে সত্যকে আড়াল করতে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় ৭ই মে শ্লীলতাহানির শিকার মোস্তাকিমাসহ তার পরিবারের ৫জনের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় একটি মারপিট ও ছিনতাই মামলা দায়ের করে বখাটে মোরছালীনের বাবা।
মোস্তাকিমার বাবা আজিবর রহমান প্রথমত আমবাড়ী ডিগ্রী কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। কর্তৃপক্ষ বিষদ আলোচনার পর শিক্ষার্থীর বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পাঠিয়ে দেন। নির্বাহী কর্মকর্তা রেহানুল হক অভিযোগ পত্রসহ শিক্ষার্থীর অভিভাবকে পার্বতীপুর মডেল থানায় পাঠালে থানা কর্র্তৃপক্ষ তার অভিযোগ গ্রহণ না করে তাকে ফেরত পাঠায় বলে দাবী ওই অভিভাবকের। এ পর্যায় কোন কুলকিনারা না পেয়ে আবাসনবাসী শিক্ষার্থী মোস্তাকিমার বাবা কিছু সুহৃদের সহায়তায় ৯ মে দিনাজপুর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে।
শ্লীলতাহানীর যন্ত্রনা ও শারীরিক নির্যাতনের শিকার মোস্তাকিমা এখন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় ২নং বেডে জীবন মরণের সন্ধিক্ষনে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে আমবাড়ী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমানের সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা কলেজের গভর্ণিং বোডির (জিবি) মিটিংয়ে বিষয়টি উত্থাপন করে বখাটে ওই ছাত্রকে নজরদারীতে রেখেছি এবং শিক্ষার্থীর বাবাকে মামলা করার পরামর্শ দিয়েছি। আমরা ঘটনার শিকার শিক্ষার্থীকে যে কোন সহায়তায় দানে প্রস্তুত রয়েছি।
অনুসন্ধানকালে এলাকার আনোয়ার হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবাদী অসংখ্য ব্যক্তি জানায়, শ্লীলতাহানীর ঘটনায় মোস্তাকিমার বিচার পাওয়া তো দূরের কথা উল্টো হামলা ও মামলা শিকার করা হয়েছে পরিবারটিকে প্রভাবশালীদের সহায়তায়। শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও মারপিটের ঘটনা ঘটিয়েছে তারা সাত ভাই এলাকায় সাত পান্ডব নামে পরিচিত। আমরা মুখ খুলেছি এই ঢের।
পার্বতীপুর মডেল থানার এস আই আব্দুর রহিমের সাথে কথা হলে জানান, আমরা মোরছালীনের বাবা মেরাজুলের ইসলাম প্রামানিকের দায়েরকৃত মামলাটি তদন্ত করছি। সেই সাথে ঘটনার পিছনের ঘটনাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার বিষয়ে মোরছালীনের বাবার সাথে যোগাযোগের জন্য বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।





দিনাজপুর এর আরও খবর

মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)