শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে বালি পাচারকারীদের হামলায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে বালি পাচারকারীদের হামলায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহত
রবিবার ● ১২ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাইক্ষ্যংছড়িতে বালি পাচারকারীদের হামলায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহত

---বান্দরবান প্রতি‌নি‌ধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাগজি খোলা এলাকার খুটাখালির ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলনে বাধা দেওয়ায় পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের উপর হামলা করেছে বালি খেকোরা। তিনি নাইক্ষ্যংছড়ির কাগজি খোলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ র‌বিবার ১২ মে সকালে এ খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল শনিবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দূর্গম কাগজিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থলে বাইশারী ও কাগজিখোলা ক্যাম্প থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাইশারী সীমানা লাগোয়া খুটাখালী ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে গত ২৫ এপ্রিল নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে। ওই অভিযানের সময় বালি খেকোরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম জানান, সম্প্রতি ইউএনও’র অভিযানের পর বালি খেকোরা পুনরায় বালি উত্তোলন ও পাচার করতে থাকলে স্থানীয় লোকজন কাগজিখোলা পুলিশ ফাড়িঁকে অবহিত করে। শনিবার বিকেলে কাগজিখোলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বালি পাচারকারীদের একটি মিনি ট্রাক থামানোর চেষ্টা করে। কিন্তু গাড়ি চালক পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে পালিয়ে যায়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) একে.এম হাবিবুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে দুস্কৃতিকারীরা পুলিশের উপর গাড়ি চাপায় দিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় কাগজিখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ মনিরুল ইসলামের কোমরে ও বাম পায়ে আঘাত পেয়ে আহত হয়। এতে পরিদর্শক মনিরুল আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ডুলহাজারা মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এই বিষয়ে জানতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এই ঘটনার বিষয়ে আমার কোন মন্তব্য নেই।
প্রসঙ্গত, বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাগজিখোলা এলাকায় খুটাখালী ছড়া থেকে নির্বিচারে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের লাইল্যামার পাড়ার আজিজুল হক ও নাছির মেম্বার এর নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ ড্রেজার মেশিন দিয়ে পাহাড়ী ছড়া থেকে বালি উত্তোলন ও পাচার করে আসছে। শনিবার বালি উত্তোলনে বাঁধা দেওয়ায় এই ঘটনা ঘটে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)