শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বাদাম চাষে সাফল্য
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বাদাম চাষে সাফল্য
রবিবার ● ১২ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বাদাম চাষে সাফল্য

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় শখের বসে দেশীয় জাতের বাদাম চাষে সাফল্য দেখিয়েছেন মাওলানা ফারুক আহমদ। এ উপজেলায় প্রথমবারের মতো বাদাম চাষ করে সুফল পেয়েছেন তিনি।

স্বল্পমেয়াদি অর্থকরী এ ফসল নিজ মাদ্রাসার মাঠেই আবাদ করেন ফারুক। অল্প পরিশ্রম ও খরচে আয় করেছেন দ্বিগুণের চেয়ে বেশি অর্থ।

সরেজমিনে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল (জমসেরপুর) গ্রামের জামেয়া ইসলামিয়া দারুসুন্নাহ আমতৈল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মাদরাসার মাঠে দেশীয় জাতের বাদাম চাষ করেছেন মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা ফারুক আহমদ। মাঠ চেয়ে গেছে সবুজ বাদামের গাছে। পাশেই রয়েছে তার নতুন জাতের সাগর কলার প্রদর্শনী প্লট।

উপজেলা কৃষি অফিসের সহায়তায় সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় খামার বাড়ি ঢাকা’র উদ্যোগে চাষ করেছেন এ সাগর কলা।

মাওলানা ফারুক আহমদ জানান, কিছুদিন আগে মাদ্রাসার মাঠে মাটি ভরাট করাই। নদী থেকে আনা হয় মাটি। নতুন মাটিতে কিছু চাষ করার ইচ্ছে জাগে। তখন অনেকে বলেন, বালু মাটিতে ভালো বাদাম চাষ হয়। তখন থেকেই বাদামের বীজ খুঁজতে থাকি। আমাদের এলাকায় বাদামের চাষ না হওয়ায় বীজ না পেয়ে হতাশ হয়ে পড়ি। পরে
মাদ্রাসায় কিশোরগঞ্জ থেকে কিছু শিক্ষক এলে তারা আমার আগ্রহ দেখে নিজ এলাকা থেকে বীজ সংগ্রহ করে দেন।

পরে ১৫ শতক জায়গায় গত ফেব্রুয়ারি শেষের দিকে ৭ কেজি বীজ বপণ করি। তিন মাসেই ফলন আসে বাদামের। প্রতিটি গাছের গোড়ায় ফলেছে ২৫/৩০টি করে বাদাম। গত শনিবার (১১ মে) ক্ষেত থেকে বাদাম তুললে ফলন হয় ৭
মণ। এতে ২ হাজার টাকা খরচে বাদামের ফলন হয়েছে ২০/২৫ হাজার টাকার। যা খরচের দ্বিগুণের চাইতে অনেক বেশি লাভ।

এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, বাজারে চাহিদা ভালো এবং কম খরচে লাভের পরিমাণ বেশি। বাদাম চাষ করলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। মাওলানা ফারুক আহমদ দেখিয়েছেন, সাহস করে সামনে অগ্রসর হলে সাফল্য নিশ্চিত।

বিশ্বনাথে যুবকের ৯ মাসের কারাদন্ড : ইভটিজিংয়ের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে প্রতিবেশী এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে মনির মিয়া (৩৩) নামের এক যুবককে ৯মাসের কারাদ- প্রদান করা হয়েছে। সে উপজেলার কর্মকলাপতি মাধবপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র। আজ রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অভিযুক্ত মনির মিয়াকে এই কারাদ- প্রদান করেন।
ইভটিজিং এর অভিযোগে মনির মিয়াকে সাঁজা প্রদানের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান- কারাদন্ডপ্রাপ্ত মনির মিয়া দীর্ঘদিন যাবৎ তার প্রতিবেশী কাতার প্রবাসী নিজাম উদ্দিনের মেয়ে স্থানীয় ইসহাক একাডেমীর ১০ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করে আসছিল মনির মিয়া। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুল ছাত্রীর সাথে ইভটিজিং করে মনির। বিষয়টি স্কুল ছাত্রীর পরিবার পাড়ার মুরব্বিদের অবহিত করলে রাতেই বৈঠকে বসেন গ্রামের মুরব্বিরা। কিন্ত মুরব্বিদের ডাকে সাড়া না দিয়ে ভিকটিমের (স্কুল ছাত্রী) বসত ঘরে ইট-পাটকেল নিক্ষেপ করে মনির। একপর্যায়ে ভিকটিম এবিষয়ে বিশ্বনাথ থানায় অভিযোগ করলে রবিবার রাতে ২:৩০ মিনিটে নিজ বাড়ি থেকে অভিযুক্ত মনির মিয়াকে আটক করে পুলিশ। এরপর বিকেল আড়াই টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে ভিকটিম, অভিযুক্ত যুবক ও প্রত্যেক্ষদর্শীদের বক্তব্য শুনে মনির মিয়াকে (অভিযুক্ত) ৯মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন-অংলকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন, বিশ্বনাথ থানার এসআই শফিকুল ইসলাম, দেবাশীষ শর্মা, এএসআই জামাল খান, এলাকার মুরব্বি কবির আহমদ কুব্বার, আব্দুল মছব্বির, ইউপি সদস্য সজ্জাদ মিয়া, সাবেক ইউপি সদস্য রাহিদুজ্জামান রিদু, ইছহাক একাডেমীর প্রতিষ্টাতা মিজানুর রহমান মোজাহিদ, প্রধান শিক্ষক ইলিয়াস আলী প্রমুখ।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ