শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাল নবীগঞ্জে আসছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাল নবীগঞ্জে আসছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী
শনিবার ● ৮ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাল নবীগঞ্জে আসছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

---নবীগঞ্জ প্রতিনিধি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি আগামী কাল রবিবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি গ্রামে আসছেন। তিনি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে নবীগঞ্জে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নবীগঞ্জ নতুন বাজার থেকে বদরদি পর্যন্ত গেইট ও ফেস্টুনে ছেয়ে গেছে। আজ শনিবার বিকালে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, দাইমুদ্দিন এতিমখানা ও বদরদি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি যুক্তরাজ্য লেবার পার্টি নেতা ফয়ছল হোসেন চৌধুরী এমবিই, বাউসা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক দাইমুদ্দিন এতিমখানা ও বদরদি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী, গ্রামের বিশিষ্ঠ মুরুব্বীয়ান ও বদরদি সম্মিলিত যুব সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে।

নবীগঞ্জে কাল প্রদর্শিত হবে চলচ্চিত্র “কমলা রকেট”
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ চলচ্চিত্র সংসদ এ উদ্যোগে ২য় বারের মত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে “কমলা রকেট” প্রদর্শন করা হবে। কাল রবিবার নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩টি শোতে ইহা প্রদর্শন করা হবে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্টান ইমপ্রেস টেলিফিল্ম,পরিচালনায় নুর ইসলাম মিঠু। এতে অভিনয়ে রয়েছেন তৌকির আহমদ,মোশারফ করিম,সামিয়া সাঈদ। ড্রামা টাইপের এ চলচ্চিত্রটির প্রদশনীর বিভিন্ন শোতে অংশগ্রহনের জন্য নবীগঞ্জের সকল শ্রেণীপেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন নবীগঞ্জ চলচ্চিত্র সংসদের তরুন কর্মীরা।

নবীগঞ্জে ফুটবল প্রীতি ম্যাচের পুরষ্কার বিতরণকালে ডাঃ মুশফিক
নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, খেলাধুলা একটা মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। সুস্থ-সবল দেহ-মন এবং দেশ ও জাতির প্রতি ভালোবাসা তৈরিতে খেলাধুলা একান্তভাবে প্রয়োজন। যুবকরা খেলাধুলায় জড়িত থাকলে তাদের মনোবল দৃঢ় হবে এবং প্রতিযোগী মনোভাব সম্পন্ন জাতি হিসেবে গড়ে উঠবে। খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিপথগামী হওয়া থেকে রক্ষা করে। এসময় তিনি বদরদি খেলার মাঠকে জেলা পরিষদের অর্থায়নে মেরামত করার ঘোষণা করেন। খেলার আয়োজক তার দুই নাতি ফয়সল হোসেন চৌধুরী এমবিই ও জুনেদ হোসেন চৌধুরী সহ বদরদি সম্মিলিত যুব সমাজকে ধন্যবাদ জানান। গত বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি মাঠে আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী প্রিতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পবিত্র ঈদ-উল ফিতর এর আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী’র নাতি, যুক্তরাজ্য লেবার পার্টির নেতা ফয়সল হোসেন চৌধুরী এমবিই ও বাউসা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী ও বদরদি সম্মিলিত যুব সমাজের উদ্যোগে প্রিতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে বদরদি ফুটবল একাদশ ও মাইজপাড়া ফুটবল একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, যুক্তরাজ্য লেবার পার্টির নেতা বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ফয়সল হোসেন চৌধুরী এমবিই ও স্থানীয় মেম্বার শেখ তোফায়েল আহমেদ সিদ্দিকী। এতে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার কৌছর চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাফি মিয়া চৌধুরী, আউশকান্দি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক খুরশেদ মিয়া, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাক তালুকদার, যুব লীগ নেতা সোহাগ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুর চৌধুরী আরো অনেকেই। খেলায় সার্বিকভাবে সহযোগিতা করেন, বদরদি সম্মিলিত যুব সমাজের নেতৃবৃন্দ। ৯০ মিনিটের প্রিতি ফুটবল ম্যাচটি দক্ষতার সহিত পরিচালনা করেন, বিজ্ঞ রেফারী আলহাজ্ব মোজাম্মেল হোসেন চৌধুরী। মনমাতানো ধারাভাষ্য দিয়ে হাজার হাজার দর্শকদের মাতিয়ে রাখেন, রিপন চৌধুরী। তুমূল উত্তেজনা পূর্ণ খেলায় মাইজপাড়া ফুটবল একাদশকে ০১ গোলে হারিয়ে বদরদি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে, বদরদি সম্মিলিত যুব সমাজের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে, চ্যাম্পিয়ান দল বদরদি ফুটবল একাদশের অধিনায়ক ও রানার্সআপ দলের অধিনায়কের ট্রফি তুলে দেন, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)