শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন সাঘাটার দুলালী বেগম
প্রথম পাতা » গাইবান্ধা » একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন সাঘাটার দুলালী বেগম
রবিবার ● ৯ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন সাঘাটার দুলালী বেগম

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সাঘাটা উপজেলায় দুলালী বেগম (৩২) নামের এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। চার সন্তানের মধ্যে দুটি ছেলে শিশু ও দুটি মেয়ে শিশু। বর্তমানে মা ও চার শিশু সবাই সুস্থ আছে। শনিবার (৮ জুন) সন্ধ্যায় শহরের কলেজ রোডের গাইবান্ধা ক্লিনিকে অস্ত্রপ্রচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। দুলালী বেগম ওই উপজেলার শিমুল তাইড় গ্রামের ভ্যানচালক শাহ আলমের স্ত্রী।
গাইবান্ধা ক্লিনিকের ডা. একরাম হোসেন জানান, আজ বিকেলে দুলালী বেগম পেটের ব্যথা নিয়ে ক্লিনিকে ভর্তি হয়। আলট্রাসনোগ্রাম করে আমাদের ধারনা ছিল তিনটি সন্তান হবে। পরে অস্ত্রপ্রচার করে চার সন্তান এক সঙ্গে জন্ম নেয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন সদ্য জন্ম নেয়া নবজাতককে দেখতে ভিড় জমায়। তিনি আরো জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম নেওয়া আমাদের ক্লিনিকে এটাই প্রথম।

গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি ও আইন শৃংখলা বিষয়ক অন্যান্য মাসিক সভা রবিবার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, জেলা চেম্বার অব কমার্স সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন প্রমূখ।
জেলা আইন শৃংখলা কমিটির সভায় জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা, যানজট নিরসন, অবৈধ লাইসেন্স বিহীন ইটের ভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ইটের ভাটা থেকে ইট ক্রয় করে পরিবহনকালে কাস্টমস্ কর্তৃক ট্যাক্স প্রদান না করায় যানবাহন আটক সম্পর্কে আলোচনাসহ আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে জেলার চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী ও শিশু পাচার সংক্রান্ত মামলাসমূহের যথাযথভাবে মনিটরিং, নারী ও শিশু পাচার সংশ্লিষ্ট ভিকটিমদের উদ্ধার ও পুনর্বাসন কমিটি, ঔষুধের অনিয়মক প্রতিরোধ সংক্রান্ত জেলা অ্যাকশন কমিটি, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারণা কমিটি, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, গাইবান্ধাকে এই ক্যাটাগরী জেলায় রূপান্তরিত করার লক্ষ্যে নতুন একটি উপজেলা গঠনে সমুন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সচেতনতা সৃষ্টি, মাদক নিয়ন্ত্রন, যানজট নিরসন এবং গাইবান্ধার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। জেলা প্রশাসক আব্দুল মতিন জেলার উন্নয়নে একটি ইকোনোমিক জোন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপন করেন। তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রনে জিরো ট্রলারেন্স ভূমিকা নিয়ে আইন শৃংখলা রক্ষা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বালাসীঘাট-বাহাদুরাবাদ ঘাটের মধ্যে পুনঃরায় স্বলতম সময়ে ফেরী চলাচল শুরু হবে বলে তিনি উল্লেখ করেন,
সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্য, ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‌্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলাসহ সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি শুমারি উপলক্ষে গাইবান্ধায় বর্ণ্যাঢ্য র‌্যালী
গাইবান্ধা :: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধিনে রবিবার গাইবান্ধায় কৃষি শুমারি উপলক্ষে আলোচনা ও বর্ণ্যাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, জেলা পরিসংখ্যান কর্মকর্তা রেজোয়ানা কবির, সিভিল সার্জন ডা. মো. এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পরিতোষ শর্মা, আমিরুল ইসলাম, মকবুল হোসেন, আব্দুর রশিদ প্রমুখ।
জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি। নানাবিধ প্রতিকুলতা সত্ত্বেও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশে^র রোল মডেল তাই টেকসই উন্নয়ন পরিকল্পার মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নিতে হবে।
উল্লেখ্য ৯ জুন থেকে আগামী ২০ শে জুন পর্যন্ত কৃষি (শস্য, সৎস্য ও প্রনিসম্পদ) শুমারির আওতায় পল্লী ও শহর এলাকায় কৃষি তথ্য সংগ্রহ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)