শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ট্রাক পুড়িয়ে দেওয়া ও বাঙালী হত্যার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙালী সংগঠন গুলো
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ট্রাক পুড়িয়ে দেওয়া ও বাঙালী হত্যার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙালী সংগঠন গুলো
সোমবার ● ১০ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাক পুড়িয়ে দেওয়া ও বাঙালী হত্যার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙালী সংগঠন গুলো

---প্রেস বিজ্ঞপ্তি  :: পার্বত্য অধিকার ফোরাম কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. পারভেজ আহম্মেদ ও পার্বত্য নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় চাঁদা না পেয়ে মালবাহি ট্রাক পুড়িয়ে দিয়েছে পাহাড়ের অবৈধ অস্ত্রধারী সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীরা। আজ সোমবার ১০জুন সকালে উপজেলার মারিশ্যা-দীঘীনালা সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সংযোগ সড়কের রাবার বাগান নামক স্থানে একদল সশস্ত্র উপজাতি সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে মুদিমালবাহি ট্রাকটির গতিরোধ করে, সেখানে চারজন উপজাতি যুবক অস্ত্র হাতে দাড়িয়ে ছিলো। এরপর গাড়ি থেকে চালক এবং হেলপারকে নামিয়ে মালবাহি ট্রাকটি পুড়িয়ে দেয়।
ট্রাকটির মালিক বাঘাইছড়ি পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা তার ট্রাক পুড়িয়ে দিয়েছে।
এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা এলাকায় পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীদের গুলিতে আবদুর রহিম বাদশা (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১২ টার দিকে জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন বড়ইতলী গ্রামের জনৈক কালার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত রহিম বাদশা স্থানীয় মোমিনুল হক সর্দারের ছেলে।
বড়ইতলী-রামগড়-দাঁতমারা সড়কে গাছের গাড়ীসহ বিভিন্ন পণ্যবোঝাই গাড়ী থেকে চাঁদা উত্তোলনে বাধা দেয়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্র জানায়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় এলাকায় আতংকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও পুলিশের যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দাঁতমারা ইউনিয়নের চেয়্যারম্যান মো. জানে আলম বলেন শনিবার রাতে বড়ইতলীতে পাহাড়ী (শান্তিবাহিনী) সন্ত্রাসীরা এক যুবককে গুলি করে হত্যা করেছে । চেয়্যারম্যান বলেন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি সন্ত্রাসী তপন নামের এক ব্যক্তির সাথে নিহত বাদশা’র বিরোধ চলে আসছে,কারন সে চাঁদা নিতে বাধা দিতো ইউপিডিএফের সন্ত্রাসীদের। এ বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাঘাইছড়িতে ট্রাক পুড়িয়ে দেওয়ায় ও ফটিকছড়িতে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক এক বাঙালীকে হত্যা করায় পার্বত্য অধিকার ফোরাম ও পার্বত্য নাগরিক পরিষদের পক্ষ হতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)