শিরোনাম:
●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাঙামাটি, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
সোমবার ● ১০ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে গতকাল রবিবার বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়ায় নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ হাসান আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পলাশবাড়ী সরকারি কলেজের (অবঃ প্রাপ্ত অধ্যক্ষ) প্রফেসর মো. শাহাজহান আলী সরকার, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান ও কবি-সাহিত্যিক বজলার রহমান রাজা, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্যা আল-মামুন, এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আলিউল ইসলাম বাদল, মাহাবুব রেজা, হামিদুল হক, আতাউর রহমান মন্ডল, সাধন কুমার সরকার। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকদের স্মরণ করা ছাড়াও দেশ-জাতির সুখ-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দো’আ পরিচালনা করেন দয়ারপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মুসা কালিমুল্লাহ্।

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ১৮ জুন : প্রার্থীদের ব্যাপক নির্বাচনী প্রচারণা
গাইবান্ধা :: ৫ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। এই নির্বাচনে অংশ গ্রহণকারি প্রার্থীরা ঈদের আগে থেকেই ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এদিকে এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা ইতোমধ্যেই সম্পন্ন করেছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
প্রার্থীরা হচ্ছেন- চেয়ারম্যান পদে আশরাফুল আলম সরকার লেবু (নৌকা), আহসান হাবীব খোকন (লাঙল), গোলাম আহসান হাবীব মাসুদ (মোটর সাইকেল), খয়বর হোসেন সরকার মওলা (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে সফিউল আলম (চশমা), শওকত আলী (টিয়াপাখী), আব্দুর রাজ্জাক তরফদার (টিউবয়েল), আল শাহাদত জামান জিকো (তালা), আসাদুজ্জামান মনি (লাঙল), সুরঞ্জিত কুমার সরকার (বৈদুৎতিক বাল্ব)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা বেগম (লাঙল), আল্পনা রানী গোস্বামী (ফুটবল) ও উম্মে সালমা (হাঁস), হাফিজা বেগম কাকলী (কলস)।
এবারের নির্বাচনে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩৪১ ও মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন। মোট ১১১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
করতোয়া নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আসিফ (১৪) নামের নবম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত স্কুল ছাত্র উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ ( ফরিদগঞ্জ) কলোনীর পলাশ মিয়ার পুত্র।
স্থানীয়রা জানিয়েছে, রবিবার দুপুরে আসিফ তার কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে ঐ এলাকার ফকিরগঞ্জ ঘাটে করতোয়া নদীতে গোসল করতে যায়। এসময় সে সকলের অগচরে নদীর পানিতে ডুবে গেলে তার বন্ধুবান্ধব ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হয়। পরে তারা রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবরি দলকে খবর দিলে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনেক চেষ্টার পর বিকেল সোয়া ৪টায় আফিসের মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন চন্দ্র শর্মা বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে স্রোত এবং বেশী পরিমান পানি না থাকলেও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে আটকে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)