রবিবার ● ১০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু: সড়ক অবরোধ
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু: সড়ক অবরোধ

আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি :: নাটোরে রোববার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে৷ সকাল সাতটার দিকে ছাবিনা বেগম (৫০) নামে প্রাণ কোম্পানীর এক শ্রমিক তার কর্মস্থলে যাওয়ার সময় নাটোর-রাজশাহী মহসড়কের ডাকমারা গোরস্থান এলাকায় বরিশালগামী যাত্রীবাহী একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থালেই মারা যান৷ নিহত ছাবিনা বেগম সদর উপজেলার লেঙ্গুরিয়া এলাকার সাদেক আলীর স্ত্রী৷ এঘটনায় ক্ষুদ্ধ শ্রমিক ও এলাকবাসী ডাকমারা গোরস্থান এলাকায় প্রায় এক ঘন্টাব্যাপী নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখলে তীব্র যানজটের সৃষ্টি হয়৷ খবর পেয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে বাস চালককে শাসত্মির আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়৷ অপর আর একটি সড়ক দূর্ঘটনায় সদর থানার লালমনিপুর গ্রামে আখ পরিবহনকারী একটি ট্রলীর সাথে ধাক্কা লেগে আরাফাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ বেলা বারোটার দিকে বাড়ির পাশ দিয়ে আখ বোঝাই ওই ট্রলী নাটোর চিনিকলে যাওয়ার সময় আরাফাত রাস্তায় এলে ওই ট্রলীটি তাকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহাত হয়৷ আহত অবস্থায় রাফাতকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷ আরাফাত লালমনিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২