শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবা‌নে আ’লীগ নেতা হত্যা মামলায় ১১ পিসিজেএসএস নেতাকর্মী ১৪ দি‌নের রিমা‌ন্ডে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবা‌নে আ’লীগ নেতা হত্যা মামলায় ১১ পিসিজেএসএস নেতাকর্মী ১৪ দি‌নের রিমা‌ন্ডে
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবা‌নে আ’লীগ নেতা হত্যা মামলায় ১১ পিসিজেএসএস নেতাকর্মী ১৪ দি‌নের রিমা‌ন্ডে

---বান্দরবান প্র‌তি‌নি‌ধি :: পার্বত্য জেলা বান্দরবানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপহরণ ও হত্যার ঘটনায় পৃথক তিনটি মামলায় (পিসিজেএসএস) এর ১১জন নেতাকর্মীকে মোট ১৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন জেলা চীফ জু‌ডি‌সিয়ল ম্যা‌জি‌ট্রেটের (আমলী) আদালত।
আজ মঙ্গলবার ১১জুন মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামীদের রিমান্ডের আবেদন করলে বান্দরবান জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর (আমলী) আদালতের বিচারক কামরুন নাহার এই পৃথক ৩ মামলায় মোট ১৪ রিমান্ডের আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত (২২ মে) বান্দরবান পৌর আওয়ামী লীগ নেতা চথোয়াই মারমা হত্যার ঘটনায় সদর থানায় দায়ের করা জিআর ১৭৮/১৯ নম্বর মামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর কেন্দ্রীয় সহ সাংগঠিনক সম্পাদক কেএস মং মারমা, ক্যবা মং মারমা, বাসিং মং মারমা, মেরুং মারমা, চাইহ্লা মারমাকে পাঁচ দিন রিমান্ড দেন। গত (১৮ মে) ক্যচিং থোয়াই মারমা হত্যার ঘটনায় জিআর ১৬৭/১৯ মামলায় নতুন জয় তংচঙ্গ্যা, দিপন তংচঙ্গ্যা, মিন থোয়াই অং মারমাকে পাঁচ দিন ও (৯ মে) জয়মনি তংচঙ্গ্যা হত্যা মামলায় দায়ের করা জিআর ১৫৪/২০১৯ মামলায় উচিং মং মারমা, মংতু মারমা ও উসাইনু মারমাকে চারদিন রিমান্ড মঞ্জুর করে (আমলী) আদালত।
এদিকে এই ঘটনা নিয়ে পাল্টাপাল্টি প্রেস বিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলন করেছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস। এই ঘটনায় জেলা আওয়ামী লীগ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর পাল্টাপাল্টি হত্যার অভিযোগ করে আসছিলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বলছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমার ছত্রছায়ায় মগ লিবারেশন পার্টি এই হত্যাকাণ্ড চালিয়েছে। অন্যদিকে জেলা আওয়ামী লীগের দাবি এই হত্যাকান্ড ও অপহরণ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস‌’ই করেছে।
উল্লেখ্য, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ও কুহালং এলাকায় সন্ত্রাসীদের হাতে চারজন নিহত ও একজন অপহৃত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন আওয়ামী লীগের ও দুইজন পার্বত্য চট্টগ্রম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর সমর্থক। এদের ম‌ধ্যে বান্দরবানের রাজ‌বিলা ইউ‌নিয়‌নে নিজ বাসা থেকে ডেকে নিয়ে আ.লীগ ক‌র্মি ক্য‌চিং থোয়াই মারমাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। প‌রে গত (৭ মে) সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এ ছাড়া অপহরণ করা হয় পুরাধন তঞ্চঙ্গ্যা নামের অপর এক কর্মীকে, এখনো তার কোনো লা‌শের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার ২দি‌নের মাথায় গত (৯ মে) ২ নম্বর রাবার বাগান এলাকায় সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(‌পিসিজেএসএস)এর সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে নিজ বা‌ড়ি‌তে গুলি করে হত্যা করেন। সর্বশেষ গত বান্দরবান পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ৫নং নম্বর ওয়ার্ড এর পে‌ৗর কাউন্সিলর চথোয়াই মং মারমা (৫০)কে অপহরণের পর হত্যা করেন পাহা‌ড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)