শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
প্রথম পাতা » বরগুনা » মসজিদের জন্য বরাদ্দকৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মান
প্রথম পাতা » বরগুনা » মসজিদের জন্য বরাদ্দকৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মান
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মসজিদের জন্য বরাদ্দকৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মান

---বরগুনা প্রতিনিধি :: বরগুনায় মসজিদে দান করা জমিতে রাতের আধারে জোরপূর্বক ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি গত শুক্রবার রাতে সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের মাদারতলী গ্রামে ঘটেছে। মাদারতলী গ্রামের মো. শাহিন জোমাদ্দার জানান, মসজিদের জমিতে রাতে জোরপূর্বক ঘর নির্মান ছাড়াও ওই রাতেই পাশের জমিতে মোখলেসুর রহমান মোল্লার মাছের ঘেরের ঘর থেকে ঘেরের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও মাছের ৫ বস্তা খাবারও লুট করেছে আনোয়ার হক, চুন্নু, সিদাম, ইউসুফসহ আনোয়ার হকের লোকজন।

মোখলেসুর রহমান মোল্লা জানান, যে জমিতে আনোয়ার হক ঘর তুলেছেন সে জমিটিও তাদের এবং জমিটি মসজিদে তাদেরই দান করা। জমিটি তাদের অন্য একটি জমির সাথে বদলিয়ে মসজিদকে দিয়ে গত ৩০ বছর ধরে ওই জমিটিতে চাষাবাদ করে আসছিলেন তারা। তিনি বলেন, আনোয়ারদের সাথে এই জমি নিয়ে বিরোধ ছুটছেই না। আদালতে মামলাও চলছে। অনেকবার শালিস ডেকেও কোন লাভ হয়নি। একটার পর একটা অন্যায় করে যাচ্ছে আনোয়ারের পরিবার।

এ বিষয়ে সরজমিনে ঘুরে আনোয়ার হকের সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, জমির ২১২১ দাগ আমাদের। ২০২২ দাগ মসজিদের। ঘর তোলা জমিটা ২০২০ ও ২০২১ দাগের। আমরা ছোট থাকতে মোখলেস চাচারা জমির দাগ ভেঙে তাদের মধ্যে নিয়ে গেছে। আমিন ডেকে অনেকবার মাপজোপ করেছি। অবশেষে আমিনের মাইপা দেয়া আমাদের পাওনা জমিতে পিলার বসাইয়া এখন ঘর তুলছি।
মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহতাব হোসেন ও সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মুসুল্লি বলেন, জমিটি মোখলেসুর রহমান মোল্লার ওয়াকফ করা হলেও তারা বর্তমানে অন্য একটি জমির সাথে মসজিদে জমি বদলিয়ে ভোগ করছেন।

অপরদিকে পাশের জমির আনোয়ারদের দাবি তাদের জমির ১৬ শতাংশ অংশ রয়েছে এই জমির মধ্যে। এনিয়ে আদালত ও সালিশ ব্যবস্থায় তাদের দাবি করা জমির সন্ধান না পেলেও জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিলো তারা। মসজিদ কমিটি একাধিকাবার নিষেধ করা সত্ত্বেও অবৈধভাবে ঘর তুলেছে আনোয়ার।

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এ ব্যাপারে কিছু শুনিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)