শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ » এমপি লিটন হত্যাকান্ড : সাবেক এমপি কর্ণেল কাদের খানের যাবজ্জীবন
প্রথম পাতা » অপরাধ » এমপি লিটন হত্যাকান্ড : সাবেক এমপি কর্ণেল কাদের খানের যাবজ্জীবন
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমপি লিটন হত্যাকান্ড : সাবেক এমপি কর্ণেল কাদের খানের যাবজ্জীবন

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন দলের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় একই আসনের জাপার সাবেক এমপি (অব:) কর্ণেল ডা. আবদুল কাদের খানকে যাববজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মামলা দায়ের হওয়ার ৩ বছর চার মাস বিচারকার্য চলার পর আজ মঙ্গলবার ১১ জুন বেলা সাড়ে ১২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৪৩ পৃষ্ঠার রায় পড়ে শোনান বিচারক। রায় ঘোষণার সময় আসামি আবদুল কাদের খান আদালতে উপস্থিত ছিলেন। এরআগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে সকাল ৯টা ৫০ মিনিটে প্রিজন ভ্যানে কাদের খানকে আদালতে আনে পুলিশ।
দন্ডিত আসামি আবদুল কাদের খান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি গ্রামের মৃত নয়ান খাঁনের ছেলে। ক্ষমতাসীন দলের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার প্রধান আসামি কাদের খান। ২০১৭ সালের ২১ ফেব্র“য়ারী বগুড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কাদের খান গাইবান্ধা জেলা কারাগারে আছেন। সম্প্রতি সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাদের খান ও তার স্ত্রী ডা. আখতার জাহান উম্মে নাসিমা বেগমের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ২৩ ফেব্র“য়ারী কাদের খানের সুন্দরগঞ্জের ছাপরহাটির গ্রামের বাড়ির উঠানের মাটির নিচ থেকে একটি পিস্তুল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় ২৫ ফেব্র“য়ারী কাদের খানের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে (অস্ত্র আইনে) সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ৩৯ দিন পর ৫ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা কাদের খানকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ ৩ বছর চার মাস মামলার বিচারকার্য চলে আদালতে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌশলী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শফিকুল ইসলাম শফিক জানান, গত ৩০ মে মামলার সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক, শুনানীসহ সব কার্যক্রম শেষে ১১ জুন রায়ের দিন ধার্য্য করেন আদালতের বিচারক। সেই মোতাবেক আদালতের বিচারক শুনানী শেষে আসামি আবদুল কাদের খানকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। আসামি কাদের খানের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার পর পরেই কাদের খানকে পুলিশ পাহাড়ায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এদিকে, রায়ের সময় আদালতে লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তিনিও আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে লিটন হত্যা মামলার বিচারকার্য দ্রুত শেষ করে আসামিদের সর্ব্বোচ শাস্তির দাবি জানান তিনি।
প্রসঙ্গত: ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাড়ি সুন্দরগঞ্জের সাহাবাজ (মাষ্টারপাড়া) গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। হত্যার ঘটনায় ১ জানুয়ারী লিটনের বড় বোন ফাহমিদা কাকুলি বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এছাড়া হত্যার কাজে ব্যবহৃত গুলিভর্তি পিস্তুল উদ্ধারের ঘটনায় অস্ত্র আইন মামলায় সুন্দরগঞ্জ থানায় মামলা করে পুলিশ। হত্যা মামলায় প্রধান আসামি কাদের খানসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ আসামিদের আদালতে হাজির করলে লিটন হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বর্তমানে আদালতে হত্যা মামলাটির স্বাক্ষগ্রহণ চলছে।
এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় ৩টি অস্ত্র ব্যবহার হয়। এরমধ্যে ১০ রাউ- গুলিসহ একটি অস্ত্র কাদের খান লোক মাধ্যমে সুন্দরগঞ্জ থানায় জমা দিয়েছেন। দ্বিতীয় অস্ত্রটি আব্দুল কাদের খানের গ্রামের বাড়ি ছাপরহাটি থেকে উদ্ধার করা হয়। কিন্তু তার স্বীকারোক্তি মোতাবেক তৃতীয় অস্ত্রটিসহ ৪০ রাউন্ড গুলির সন্ধান এখনও পাওয়া যায়নি। তিনটি অস্ত্রের মধ্যে কাদের খানের লাইসেন্স করা বৈধঅস্ত্র ছিল একটি। লিটন হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে মরিয়া হয়ে উঠে আইনশৃঙ্খলাবাহীনির সদস্যরা।
হত্যাকান্ডের দুই মাসে জামায়াত-শিবিরসহ প্রায় দুইশতাধিক ব্যক্তিকে আইনশৃঙ্খলাবাহীনি গ্রেফতার করলেও হত্যার ক্লু ও প্রকৃত জড়িতরা থাকে ধরাছোয়ার বাইরে। এরপর একটি ছিনতাইয়ের ঘটনায় ফেলে যাওয়া ম্যাগজিনের সুত্র ধরে এমপি লিটন হত্যার মামলার ক্লু উদঘাটন করাসহ হত্যার পরিকল্পনাকারী আবদুল কাদের খানসহ চার কিলারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে কাদের খানের সহকারী শামছুজ্জোহা ও কসাই সুবলকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে কসাই সুবল অসুস্থ্য অবস্থায় মারা গেছেন। তবে অপর আসামি চন্দন কুমার ভারতে পলাতক আছেন। এ মামলায় ২০১৭ সালের ৩০ এপ্রিল কাদের খাঁনসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)