শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জুন ২০১৯
প্রথম পাতা » বরগুনা » বরগুনায় স্ত্রী ও মেয়েকে পুড়িয়ে স্বামীর আত্মহত্যা
প্রথম পাতা » বরগুনা » বরগুনায় স্ত্রী ও মেয়েকে পুড়িয়ে স্বামীর আত্মহত্যা
শুক্রবার ● ১৪ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনায় স্ত্রী ও মেয়েকে পুড়িয়ে স্বামীর আত্মহত্যা

---বরগুনা প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটা সদর উপজেলায় সৎ মেয়ে ও স্ত্রীকে পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনার কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে পলাতক স্বামী বেলাল হোসেনের (৩৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সরেজমিনে জানা যায়, স্থানীয়রা বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামের খালের পাশে আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামের খালের পাড়ে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে আম গাছের সঙ্গে গলায় রশি দেওয়া মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেলাল আত্মহত্যা করেছে।

নিহত বেলালের স্ত্রী সাজেনুরের চাচাতো ভাই মো. ইব্রাহিম জানান, বেলাল হোসেনের বাড়ি বরগুনার জেলার তালতলী উপজেলার ছকিনা এলাকায়। প্রায় দেড় বছর আগে সাজেনুরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের কলহ সৃষ্টি হয়।

এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়েছে। প্রায় সময়ই বেলাল সৎ মেয়ে সখিনাকে (১০) পুড়িয়ে মারার হুমকি দিত।

উল্লেখ্য, বুধবার (১২ জুন) রাত দুইটার দিকে ঘুমের ঘোরে থাকা স্ত্রী ও সৎ মেয়েকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে স্বামী বেলাল হোসেন। এ ঘটনায় সৎ মেয়ে সখিনা আগুনে দগ্ধ হয়ে মারা যায় এবং স্ত্রী সাজেনুর বেগমকে গুরুতর দগ্ধ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)