শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » বরগুনার ইয়াবা পাচারকারী নারী সাংবাদিক পটিয়া থানা থেকে উধাও
প্রথম পাতা » চট্টগ্রাম » বরগুনার ইয়াবা পাচারকারী নারী সাংবাদিক পটিয়া থানা থেকে উধাও
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনার ইয়াবা পাচারকারী নারী সাংবাদিক পটিয়া থানা থেকে উধাও

---চট্টগ্রামের পটিয়া থানা থেকে পালিয়েছে এক ইয়াবাপাচারকারী। তার নাম মোছাম্মৎ লাইজু। সে বরগুনা জেলার ছোট গৌরিচন্না গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী। তার কাছ থেকে ‘আমাদের নতুন সময়’ পত্রিকার স্টাফ রির্পোটারের একটি কার্ড পাওয়া গেছে।

আজ শনিবার ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে পটিয়া থানার অভ্যন্তরে থাকা একটি টয়লেটের ভেনটিলেটর দিয়ে পালিয়ে গেছে ওই নারী। এ ঘটনায় পটিয়া থানার এএসআই শামসুদ্দিন উদ্দিন ভুঁইয়া, কনস্টেবল মো. রিয়াজ ও মহিলা কনস্টেবল মমতাজকে ক্লোজড করা হয়েছে।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ইয়াবার একটি চালান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে এমন সংবাদ পেয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন অভিযান চালিয়ে লাইজু নামের এক মহিলাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করার পর এক্সরে করে পুলিশ নিশ্চিত হয় তার পেটের ভিতর ইয়াবা আছে। পরে ওষুধ খাইয়ে গোপনাঙ্গ ও পেটের ভিতর থাকা ১৯শ পিস ইয়াবা রাতভর বের করে পুলিশ। এরপর হ্যান্ডকাপ ছাড়া মহিলাকে রাখা হয় পটিয়া থানা পুলিশের মুন্সির রুমে।

পুলিশ হেফাজত থেকে ইয়াবা পাচারকারী পলায়নের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরোজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের তিনজনকে ক্লোজড করেন।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ‘ইয়াবাসহ পুলিশ হেফাজতে থাকা লাইজু নামের এক মহিলা টয়লেটের ভেনটিলেটর দিয়ে পালিয়ে গেছে। ইয়াবা উদ্ধার ও পুলিশ হেফাজত থেকে পালানোর ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা রেকর্ড হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ সৌজন্য পূর্বকোণ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)