মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পটুয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি ::পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই ইউনিয়নের ফুলখালী গ্রামের শাহিন ব্যাপারীর ছেলে সাজিম (৩) ও বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের মনির হোসেনের ছেলে ওমর ফারুক (৪)। সাজিমের ফুপাতো ভাই ওমর ফারুক।
নিহত দুই শিশুর পরিবার সদস্য ও স্থানীয় কয়েকজন জানায়, মঙ্গলবার দুপুর ২ টার দিকে নিজ ঘর থেকে সাজিম ও তার ফুফাতো ভাই ওমর ফারুক খেলাধুলা করতে বের হয়। দীর্ঘক্ষণেও তারা ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
কপর্যায় পুুকুর থেকে তাদের উদ্ধার করে বিকেল ৩ টায় রাঙ্গাবালী ডায়াগনেস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনায় নিহত শিশুদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে ওমর ফারুক তার মামাতো ভাই সাজিমের বাড়িতে পরিবারসহ বেড়াতে আসে। দুই ভাই খেলাধুলা করতে গিয়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে।





শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী
পটুয়াখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ যুবদল নেতা তসলিম এর বিরুদ্ধে
পটুয়াখালীতে ৪ লাখ পিস ইয়াবা সহ ১৬ জন গ্রেফতার
পটুয়াখালীতে জমি নিয়ে হামলায় আহত-২
পটুয়াখালীতে আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ অনুষ্ঠিত
জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ৮টি পাখি মাছ
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে তিল চাষ
পটুয়াখালীতে দুই সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগ
গলাচিপায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ
গলাচিপায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার-২