বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে কারখানায় ডাকাতি: ২ কোটি টাকার মালামাল লুট
গাজীপুরে কারখানায় ডাকাতি: ২ কোটি টাকার মালামাল লুট

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় মেশিন ও কাপড়সহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ ৷
১২ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে৷
পুলিশ জানায়, কালিয়াকৈর-নবীনগর সড়কের উপজেলার পশ্চিম চন্দ্রা এলাকায় হার্ডি এসোসিয়েট লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানা রয়েছে ৷ ওই কারখানায় পলো, নাইকিসহ বিভিন্ন ব্যান্ডের পোশাক তৈরি করা হয়৷ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১৫ জনের একটি ডাকাত দল ওই কারখানায় হানা দিয়ে কারখানা তিন নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর হোসেন, নিবারণ বর্মণ ও আহাদ আলীকে মারধর করে বেঁধে ফেলে৷ পরে কারখানা থেকে ১০-১২ টন ফেব্রিকস, ৪টি কাটিং মেশিন, ২টি সুইং মেশিন ও ২টি ওভার লকিং মেশিনসহ মূল্যবান মালামাল লুট করে৷
পরে লুট করা মালামালগুলো দুইটি কাভার্ডভ্যানে তুলে নিয়ে যায়৷ ঘটনার পর থেকে কারখানার অপর নিরাপত্তা কর্মী মো. হাসান পলাতক রয়েছে৷ ধারণা করা হচ্ছে, তার সহযোগিতায় ওই ডাকাতির ঘটানা ঘটেছে৷ এছাড়া কারখানার সিসি ক্যামেরায় দেখা গেছে, রাত দেড়টার দিকে দুইটি কাভার্ডভ্যানে করে ওই মালামাল লুট করে নিয়ে যায়৷ কাভার্ডভ্যানের একটিতে মক্কা কুরিয়ার সার্ভিস লেখা আছে৷ ঘটনার পর সকালে কারখানার অপর ৪ নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ৷
কারখানার ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, ডাকাতরা কারখানার প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে৷
কারখানার পরিচালক মইন উদ্দিন আহমেদ দাবি করে বলেন, ডাকাতরা কারখানার প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে৷
কালিয়াকৈর থানা পুলিশের দ্বিতীয় কর্মকর্তা মতিউর রহমান বলেন, ঘটনাটি ডাকাতি নয়, অন্য কিছু৷ তদন্ত করে দেখা হচ্ছে৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা