বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » বিলাইছড়িতে দুঃস্থ ও শীতার্তদের মাঝে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ
বিলাইছড়িতে দুঃস্থ ও শীতার্তদের মাঝে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

বিলাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি ::১৩ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিলাইছড়ি বাজার প্রাঙ্গনে ৮০ জন গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে৷ উপজেলার বিলাইছড়ি সদর, কেংড়াছড়ি, ফারুয়া ও বড়থলি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ২০ জন করে মোট ৮০ জন দুঃস্থ শীতার্তকে এ কম্বল বিতরণ করা হয়৷
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, সহ-সভাপতি অংসাখই মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক সাথোয়াই মার্মা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, দপ্তর সম্পাদক ও প্রদীপ দাশ৷
এছাড়া আওয়ামী লীগ ও অংগসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
আপলোড : ১৩ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪০ মিঃ





কৃষকের যত চ্যালেঞ্জ
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি