শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » টিটিসি সড়কের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগীতার ঘোষণা
প্রথম পাতা » কৃষি » টিটিসি সড়কের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগীতার ঘোষণা
বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিটিসি সড়কের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগীতার ঘোষণা

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) সড়ক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ টি ঘর পুরেছাই হয়ে গেছে৷ ১৩ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় পরিতোষ চাকমার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটে৷ জানান স্থানীয়রা৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নেভায়৷ ক্ষতিগ্রস্থরা জানান, এই অগ্নিকান্ডে ২৪ টি পরিবার ১৬ টি ঘর ও ৮৬ জন লোকের প্রায় ১ কোটি টাকার উর্ধে ক্ষতি হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফা জামান,অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট( এডিএম), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার শম্পা, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশীদ,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা,রাঙামাটি পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু তাত্‍ক্ষনিক দুর্ঘটনাস্থলে পৌছেঁন৷
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের হলরুমে আশ্রয় নিয়েছেন, তাদেরকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার ও কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷ ক্ষতিগ্রস্থ পরিবার গুলি হচ্ছে, সুন্দ্রসেন চাকমা, মনতোষ চাকমা, পরিতোষ চাকমা, রিতেশ চাকমা, রৌশ চাকমা,সুভাশীষ চাকমা, ডুলেখর চাকমা, রাসেল চাকমা, জাতীয় পার্টি (এরশাদ) জেলা কমিটির সাধারন সম্পাদক প্রজেশ চাকমা, রিন্টু চাকমা, রিগেন চাকমা( বড়), রাসেল চাকমা, (পায়রা বাপ), চিৰ চাকমা, তপন তঞ্চঙ্গ্যা, মমতা চাকমা, বিনয় চাকমা, কেতন চাকমা, শান্ত চাকমা, পলাশ চাকমা, সায়রাজ চাকমা, নিলক চাকমা, আশাপুর্ণ চাকমা ও নবোদয় চাকমা৷
এছাড়া উল্লেখিত ঘরে বসবাসরত বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া ভাড়াটিয়া ছাত্র - ছাতীদের তত্‍ক্ষনিক ভাবে নাম ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান পাওয়া যায়নি৷

২৪ টি পরিবার ১৬ টি ঘর ও ৮৬ জন লোকের প্রায় ১ কোটি টাকার উর্ধে ক্ষতি হয়েছে৷

খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সামসুল আরেফিন গভীর ভাবে মর্মাহত বলে ঢাকা থেকে তার ফেইজ বুক ষ্টেটাস এ জানান । তিনি ঘোষণা করেছেন ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ৫০০ টাকা করে নগদ অর্থ, শীত নিবারণের জন্য প্রত্যেককে একটি করে কম্বল ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা নেয়া হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ণয়ের পর ক্ষতিগ্রস্থদের গৃহনির্মাণ সামগ্রী দেয়া হবে।

জেলা প্রশাসক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’কে জানান, আমি ঢাকা থেকে খবর পাওয়ার পর থেকেই সবার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। রাঙামাটি জেলা প্রশাসনের এডিসি জেনারেল এবং এডিসি রিভিনিউকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, খাদ্য সহায়তা, কম্বল প্রদানসহ আনুষঙ্গিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। তারা তৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে আমাকে (জেলা প্রশাসক সামসুল আরেফিন)কে অবহিত করেছেন।

আপলোড : ১৩ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.২০ মিঃ





আর্কাইভ