রবিবার ● ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে র্যাবের অভিযানে ৫ জুয়াড়ী আটক
সিলেটে র্যাবের অভিযানে ৫ জুয়াড়ী আটক
সিলেট প্রতিনিধি :: গতকাল শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে সিলেটের কদমতলী রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশে যমুনা মার্কেটের বিপরীত দিক থেকে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়ীকে আটক করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে : বালাগঞ্জের নাশিউরপুর গ্রামের মৃত ছরকম আলীর ছেলে মঈনুল ইসলাম (৪৮), ওসমানীনগরের মোমিনপুর গ্রামের মৃত কৃতুব উদ্দিনের ছেলে মো. আব্দুল আজিজ (২৯), দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. শওকত হোসেন (৩২), সুনামগঞ্জের দিরাই উপজেলার সোরমা গ্রামের মো. লালু হোসেনের ছেলে মো. জাকির হোসেন (২৭) ও ওসমানীনগরের খাশিপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. শাহাবুল মিয়া (২২)। আটককৃতদের এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।





নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা