শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ এবং কৃষকদের বীজ ও সার বিনামূল্যে দেয়া হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী
প্রথম পাতা » গাইবান্ধা » বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ এবং কৃষকদের বীজ ও সার বিনামূল্যে দেয়া হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী
রবিবার ● ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ এবং কৃষকদের বীজ ও সার বিনামূল্যে দেয়া হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

---গাইবান্ধা প্রতিনিধি :: বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, সাম্প্রতিক বন্যায় বাঁধসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হওয়ায় অর্থনৈতিকভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। আগামীতে বাঁধগুলো মজবুত করে নির্মাণ করা হবে যাতে ভাঙ্গনের হাত থেকে বাঁধ ও সম্পদ রক্ষা পায়। তিনি বলেন, এবারের বন্যায় গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রন বাঁধের ৩৭টি পয়েন্টে পানির স্রোতে বাঁধ ভেঙ্গে যাওয়া অংশে জরুরী পূনঃ সংস্কারের কাজের ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে এসব ভাঙ্গন ক্লোজ করা হবে। তিনি বলেন, আগামীতে এই ধরণের কোন ভোগান্তি হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দ্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত সকলকে ত্রাণ পৌছনো হয়েছে এসব ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে ঘরবাড়ি নির্মাণ করে দেয়া হবে এবং কৃষকদের কৃষি পূর্নবাসনে আওতায় আমন চারাসহ বীজ ও সার বিনামূল্যে দেয়া হবে।
তিনি গতকাল শনিবার রাত ৮টায় গাইবান্ধা শহরের ঘাঘট নদীর গোদার হাট বন্যা নিয়ন্ত্রন বাঁধের পূনঃ সংস্কার কাজ ও বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে একথা বলেন। এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মোস্তাফিজার রহমান, প্রধান প্রকৌশলী জ্যোতি প্রশাদ ঘোষ, তত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর কবির, নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান ও আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু প্রমুখ।
তিনি বলেন, আগষ্ট মাসে আর একটি বন্যা দেখা দিতে পারে সে জন্যে সরকার প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আমি আশা করি আগামীতে এই ধরণের ভোগান্তি হবে না। এর আগে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ফুলছড়ি উপজেলার চন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

গাইবান্ধায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি অব্যাহত

গাইবান্ধা :: গাইবান্ধায় ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার নতুন করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে আরও ৫ জন রোগী ভর্তি হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে এ পর্যন্ত গাইবান্ধায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ জন।
গাইবান্ধা আধুনিক হাসপাতালের সুত্রে জানায় গেছে, নতুন ডেঙ্গু রোগীরা হলো গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়ার ডাঃ মাশরুকা, শহরের পূর্বপাড়া এলাকার রিয়াদ হোসেন এবং পশ্চিমপাড়া এলাকার রাদ মিয়া। এছাড়া পলাশবাড়ি উপজেলার হরিরামপুরের জাহেদুল হক এবং গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীবাড়ি গ্রামের রিপন মিয়া। গোবিন্দগঞ্জের এই ডেঙ্গু রোগীকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন নতুন ৫ জনসহ সকল ডেঙ্গু রোগীরাই সম্প্রতি ঢাকা থেকে ঘুরে এসেছেন এবং সেখান থেকেই তারা ডেঙ্গুর জীবানু বহন করে গাইবান্ধায় এসে অসুস্থ্য হয়ে পড়েন বলে জানা গেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)