শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কর্মসৃজন প্রকল্পে ‘ভুয়া’ শ্রমিক দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » কর্মসৃজন প্রকল্পে ‘ভুয়া’ শ্রমিক দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ
বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্মসৃজন প্রকল্পে ‘ভুয়া’ শ্রমিক দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

---
আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি :: নাটোরের বড়াইগ্রামে অতিদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির ১২টি প্রকল্পে কাগজে-কলমে ‘ভূুয়া’ শ্রমিক দেখিয়ে প্রায় ১৭ লক্ষাধিক সরকারী টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে৷ উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরের ১ম পর্যায়ের কর্মসৃজন কর্মসূচির আওতায় জোয়াড়ি ইউনিয়নের ছয়টি প্রকল্পে তালিকাভুক্ত ২৫৩ জন, গোপালপুর ইউনিয়নের তিনটি প্রকল্পে ১৭৯ জন ও চান্দাই ইউনিয়নের তিনটি প্রকল্পে ১৭৮ জন শ্রমিক অন্তর্ভূক্ত রয়েছেন৷ সরেজমিনে গিয়ে জোয়াড়ি ইউনিয়নের প্রকল্পগুলোতে ১৮৭ জন, গোপালপুরে ১০৯ জন ও চান্দাইয়ে ১০৪ জন শ্রমিক কর্মরত দেখা গেছে তবে কাগজ-কলমে সব শ্রমিককে উপস্থিত দেখিয়ে সংশ্লিষ্টরা অনুপস্থিত ২১০ জন শ্রমিকের মজুরীর প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা আত্মসাত্‍ করার অভিযোগ পাওয়া গেছে৷ রোববার গোপালপুর ইউনিয়নের গিয়ে দেখা যায়, আস্তিকপাড়া কাজিমের মিল থেকে গোপালপুর পারুলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৬০ জনের মধ্যে ৩৭ জন, অর্জুনপুর মোহাম্মদ মুহুরীর বাড়ি থেকে ভিটার চড় পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৫৯ জনের মধ্যে ৪০ জন শ্রমিক কাজ করছে৷ এদিন দুপুর আড়াইটায় গড়মাটি চকাই খাল হয়ে ইয়াদ আলীর বাড়ি থেকে নবীর উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রকল্পে গিয়ে কোন শ্রমিক পাওয়া যায়নি৷ তবে এ প্রকল্পে ৩২ জন শ্রমিক সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেন বলে স্থানীয়রা জানান৷ এ প্রকল্পে তালিকাভূক্ত শ্রমিক রয়েছেন ৬০ জন৷ শনিবার চান্দাই ইউনিয়নে গিয়ে দেখা যায়, গাড়ফা জালালের বাড়ি হতে দিয়াড়গাড়ফা রিফাতের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে তালিকাভুক্ত ৫৭ জন শ্রমিকের মধ্যে ৩৪ জন, চান্দাই মোহাম্মদ সরকারের বাড়ি হতে তেলো আকবর মোড় পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৫৯ জনের মধ্যে ৪০ জন, দাসগ্রাম মেছোঘাটা হতে রাজেন্দ্রপুর স্লুইসগেট পর্যনত্ম রাসত্মা সংস্কার প্রকল্পে ৬২ জনের মধ্যে ৩০ জন শ্রমিক কাজ করছেন৷ একই দিনে জোয়াড়ি ইউনিয়নে গিয়েও দেখা যায়, কুমরুল শাহাব উদ্দিনের বাড়ি থেকে কামারদহ সাইফুলের বাড়ি পর্যনত্ম প্রকল্পে ৩৫ জনের মধ্যে মাত্র ২৫ জন, কামারদহ ব্রীজ হতে আহম্মেদপুর হাফিজের মিলঘর পর্যনত্ম রাস্তা সংস্কার প্রকল্পে ৫০ জনের মধ্যে ৩৬ জন, জোয়াড়ি বিশি বাড়ি থেকে হাসেনের বটতলা মোড় পর্যনত্ম রাসত্মা সংস্কার প্রকল্পে ২৮ জনের মধ্যে ২০ জন, জোয়াড়ি আখেরের বাড়ি থেকে চয়েনের বাড়ি পর্যনত্ম রাসত্মা সংস্কার প্রকল্পে ৩০ জনের মধ্যে ২২ জন, কাটাশকোল মেরম্নর বাড়ি হতে শাজাহানের বাড়ি পর্যনত্ম প্রকল্পে ৫০ জনের মধ্যে ৩৩ জন শ্রমিক ও ভবানীপুর জমিরের বাড়ি থেকে সেন্টু মাষ্টারের বাড়ি পর্যনত্ম রাসত্মা সংস্কার প্রকল্পে ৬০ জনের স্থলে ৪২ জন শ্রমিক কাজ করছেন৷ সংশিস্নষ্ট ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, অনুপস্থিত শ্রমিকদের নামেও মজুরীর টাকা উঠানো হয়েছে৷ বিষয়টি নিশ্চিত করে জনতা ব্যাংক রাজাপুর শাখা ব্যবস্থাপক সুজিত্‍ কুমার বিশ্বাস জানান, প্রতি সপ্তাহেই গোপালপুর ইউনিয়নে তালিকাভূক্ত ১৭৯ জন শ্রমিকেরই নামেই বিল পরিশোধ করা হয়েছে, কারো বিল বাদ দেয়া হয়নি তবে তিনি শ্রমিকদের না ডেকে মেম্বারদের হাতে বিল দিয়েছেন কেন জানতে চাইলে কোন মনত্মব্য করতে রাজি হননি৷ গাড়ফার জালালের বাড়ি সংলগ্ন প্রকল্পে উপস্থিত ওয়ার্ড মেম্বার আব্দুল বারী ও শ্রমিক সর্দার রূপচাঁন আলী প্রকল্পে নিয়মিত ৩৪ থেকে ৩৫ জনের কাজ করার বিষয়টি স্বীকার করেছেন৷ দাসগ্রাম মেছোঘাটা প্রকল্পে কর্মরত শ্রমিক মোহন ও মাহাবুব জানান, এ প্রকল্পে তারা নিয়মিত ৩০ থেকে ৩২ জন কাজ করেছেন তবে মোট কত জন শ্রমিক কাজ করার কথা তা তাদের জানা নেই৷ বন্ধের দিনে বৃহস্পতিবার ওয়ার্ড মেম্বার ব্যাংক থেকে টাকা এনে তাদের দেন বলে জানান৷ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রকল্প সভাপতি জানান, প্রতিটি প্রকল্প থেকেই প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা (পিআইও)কে পাঁচজন শ্রমিকের বিলের টাকা দিয়ে দিতে হয়৷ এছাড়া আরো কয়েকটি জায়গায় টাকা দেয়া লাগে বলে সব শ্রমিককে দিয়ে কাজ করানো সম্ভব হয় না৷ জোয়াড়ি এলাকার কলেজ শিৰক আবু সাঈদ জানান, বর্তমান সরকার হতদরিদ্র মানুষদের কথা ভেবে এ প্রকল্প হাতে নিয়েছেন কিন্তু কিছু অসাধু কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অর্থলিপ্সার কারণে প্রকল্পের অর্ধেক টাকাই লুটপাট হয়ে যাচ্ছে আর এতে প্রকল্পের উদ্দেশ্যও ব্যাহত হচ্ছে৷ উপজেলা প্রকল্প কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, জেলা রিলিফ অফিসারের নির্দেশ মোতাবেকই কাজ হচ্ছে, তিনিই সবকিছু ভালো ভাবে জানেন, তাই এসব বিষয় নিয়ে লেখালেখি করে কোন লাভ হবে না৷ ১৪ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে এ ব্যাপারে নাটোরের জেলা রিলিফ অফিসার মোঃ আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকল্পের সব কাজ সরকারের নীতিালা অনুযায়ী তার নির্দেশনা অনুযায়ী হয় ঠিকই তবে কেউ চুরি করলেতো আর তাকে বলে করেন না৷ তিনি কর্মসৃজন কর্মসুচির কাজ পরিদর্শনে গিয়ে যখন যেখানে শ্রমিক কম পেয়েছেন সেখানে অনুপস্থিত লিখে দিয়ে এসেছেন৷ বড়াইগ্রামের ব্যাপারে কোন অভিযোগ পাননি তরফ বিষয়টি তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)