বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ভিক্ষু অমৃতানন্দ হত্যার প্রতিবাদে মানববন্ধন
বান্দরবানে ভিক্ষু অমৃতানন্দ হত্যার প্রতিবাদে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু অমৃতানন্দ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৪ সেপ্টেম্বর বিকালে বান্দরবান পার্বত্য ভিক্ষু পরিষদের উদ্যোগে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বান্দরবান সদর ও উপজেলার বৌদ্ধ ভিক্ষু ও ক্ষুদ্র নৃগোষ্টির সম্প্রদায়ের জনসাধারণ অংশ নেয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, সুপরিকল্পিতভাবে কুমিল্লার এক বিহারের বৌদ্ধ ভিক্ষু অমৃতানন্দকে হত্যা করা হয়েছে এবং হত্যার পর তার লাশ গোমতী নদীর সেতুর কাছে ফেলে দিয়েছে হত্যাকারীরা। এসময় বক্তারা বৌদ্ধ ভিক্ষু অমৃতানন্দ হত্যাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান ও বৌদ্ধ ভিক্ষুদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান।
বান্দরবানের বাঘমার বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের এর সভাপতিত্বে এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক উ: তেজপ্রিয় থেরো, রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ উ পঞঞা জোত মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি পঞঞানন্দ মহাথের, মানবাধিকার কর্মী অং চা মং মারমা, নারী নেত্রী ডনাই প্রু নেলীসহ বৌদ্ধ ভিক্ষু নেতৃবন্দরা।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন