শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহনপুরে কলেজছাত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহনপুরে কলেজছাত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোহনপুরে কলেজছাত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক

---রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর মোহনপুর উপজেলায় এক কলেজছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মোহনপুর উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহাবুর রহমান এবং তার পরিবারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বদের উদ্দীনের মেয়ে জোরিনা খাতুন (২০) গত বুধবার (৪ঠা সেপ্টেম্বর) সকাল নয়টার সময় নওহাটা মহিলা কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। সে ওই কলেজে ডিগ্রী তৃতীয় বর্ষে পড়ত। কিন্তু রাজশাহী সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র একই উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহাবুর রহমান (২৩) তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর সে বিয়ের দাবিতে অনশন করে দুপুরের দিকে আত্মহত্যা করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে নিহতের পরিবার এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।

নিহতের ভাই রাজশাহী কলেজের ভূগোল বিভাগের মাস্টার্সের ছাত্র মোশারফ হোসেন বলেন, ‘কলেজ থেকে বেরিয়ে সোনাদিঘীর মোড়ে বই কিনছিলাম। হঠাৎ অপরিচিত এক নাম্বার থেকে কল আসে। আমাকে বলা হয় তোমার বোন বিষ খেয়েছে। তাড়াতাড়ি হাসপাতালে আসো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে যেতেই আমার বোনের মৃতদেহ দেখি। ততক্ষণে মাহাবুর রহমান সটকে পড়লেও তার চাচা মমিনুল আমাকে শিখিয়ে দেয়, ডাক্তারকে বল বিষ খেয়েছে। এসময় তারা পোস্টমর্টেম না করার জন্য মোশারফকে অনুরোধ করতে থাকে।

জোরিনার বাবা বদের উদ্দীন জানান, তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মাহাবুর ও তার পরিবার পাশবিক নির্যাতন চালিয়েছে। পরিকল্পিতভাবে জোরিনাকে তাদের ঘরে আটকে রেখে মুখে গামছা বেধে নির্মমভাবে রড ও বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে। হত্যার পর আলামত লুকানোর জন্য তারা মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে বলেও জানান তিনি।

তার বোন শিউলী খাতুন বলেন, ‘হাতুড় দিয়ে পিটিয়েছে। আমার বেনের শরীরে কালো কালো দাগ পড়েছে। বুকে গর্ত হয়েছে। পিঠে, ঘাড়ের নিচে গর্ত হয়ে গেছে। মাথায় ফুলে ছিল।’

এদিকে স্থানীয় এক শিক্ষকের প্ররোচনায় ঘটনাটিকে আত্মহত্যা বলে এলাকার রটানোর অভিযোগ উঠেছে। তিনি পুলিশকে ভুল তথ্য দিয়ে আইনের কাজে প্রতিবন্ধকতা করতে চেয়েছেন বলেও স্থানীয়দের অভিযোগ।

হরিহরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ঘটনার পরপরই হরিহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুর রহমান থানায় গিয়ে বিষপানে মৃত্যু হয়েছে বলে পুলিশকে জানায়। এতে এলাকায় প্রেমঘটিত আত্মহত্যা বলে গুজব ছড়িয়ে পড়ে। এমনকি বিয়ের দাবিতে জোরিনা অনশন করে আত্মহত্যা করেছে বলে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

পুলিশকে ভুল তথ্য দিয়ে মিথ্যা খবর রটানোর অভিযোগের বিষয়ে জানতে সাঈদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে নাম্বার বন্ধ পাওয়া যায়।

এদিকে এমন ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিকালে এক মানববন্ধন আহবান করা হয়। তবে মোহনপুর থানার ওসি শুক্রবার দুপুরে এলাকায় গিয়ে তাদেরকে মানববন্ধন স্থগিত করার অনুরোধ এবং ১৫ দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে মাহাবুর রহমান ও তার বাবা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম্বার বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, ‘আত্মহত্যার প্ররোচনায় ৯ এর ক ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনের নামে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। তাদরকেও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।’





প্রধান সংবাদ এর আরও খবর

জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু

আর্কাইভ