রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » চাটমোহরে গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
চাটমোহরে গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় চাটমোহর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের নিস্বজ (বালুচর ঐতিহাসিক খেলার মাঠ) খেলার মাঠে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়ার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আঃ রহিম কালু, বিলচলন দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইমদাদুল হক কাফি, চাটমোহর টেকনিকেল কলেজের শিক্ষক মোঃ রাঙ্গা হোসেন, মোঃ মহসীন আলী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
খেলায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন, মোঃ মোক্তার হোসেন খাঁন তাঁর সহকারি পরিচালক হিসেবে ছিলেন আঃ মমিন ও গমেজ পাল।
উদ্বোধনী খেলায় চাটমোহর টেকনিকেল স্কুল এন্ড কলেজ টাইফিকারে ৪-৩ গোলে ফৈলজানা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন