শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে : ইসরাফিল আলম
প্রথম পাতা » নওগাঁ » শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে : ইসরাফিল আলম
শনিবার ● ১২ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে : ইসরাফিল আলম

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর সভাপতি, নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তিন তিন বার নির্বাচিত নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে এ দেশের অবহেলী, সুবিধা বঞ্চিত মানুষদের। আজ মানুষের চলাচল সুবিধার জন্য তৈরী করা হয়েছে উন্নত পাকা রাস্তা, শিক্ষার্থীদের ভালো ভাবে পড়াশুনার জন্য নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক নতুন নতুন বিদ্যালয় ভবন, দেওয়া বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান। আগামী প্রজন্মরা যাতে আরো উন্নত শিক্ষা অর্জন করতে পারে সে জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছে বর্তমান সরকার।

এমপি ইসরাফিল আলম বলেন,বাংলাদেশ এখন দারিদ্রমুক্ত,ক্ষুধামুক্ত উন্নয়নশীল দেশের কাতারে। শেখ হাসিনা সরকার যে ভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা আসলে ভাববার বিষয়। এ সরকার সব সময় চিন্তা করে কিভাবে দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে এ দেশের আর্তপীরিত মানুষের পাশে থেকে তাদের সেবা করা যায়। দুর্নীতিতে নয় উন্নয়নে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে উন্নয়ন হয়েছে অভূত। এখন গ্রামগঞ্জের মানুষ আর চ্যারাগ, বাতি জালায় না, কারন শেখ হাসিনা সরকার আজ দেশের সকল গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায়ে দিয়েছেন।

আজ শনিবার বিকালে উপজেলা ৯০ কোটি টাকা ব্যয়ে ভরতেঁতুলিয়া, বান্দাইখাড়া এবং পতিসরে পল্লী বিদ্যুতের তিনটি শক্তিশালী উপকেন্দ্রের মধ্যে ভরতেঁতুলিয়া উপকেন্দ্রের কাজ সম্পন্ন হওয়ার পর উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত সাব-স্টেশন চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. এনামুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোহিজ্জুল ইসলাম, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম, আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলামে মাস্তফা বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)