শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে ময়দা দাখিল মাদ্রাসাটির বেহাল দশা
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে ময়দা দাখিল মাদ্রাসাটির বেহাল দশা
বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জে ময়দা দাখিল মাদ্রাসাটির বেহাল দশা

---পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে ময়দা দাখিল মাদ্রাসার ঝুঁকি নিয়ে টিনশেড ঘরে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে মাদ্রসার ভিতর কর্দমাক্ত হয়ে যায়। ভিজে যায় শিক্ষার্থীদের পাঠ্য বই। শিক্ষকদের কষ্ট করে ক্লাশ নিতে হচ্ছে।

এমন বেহাল দশা উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা ছালেহিয়া দাখিল মাদ্রাসার। এর ফলে ওই মাদরাসার শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। জরাজীর্ণ ও স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে বাধ্য হয়ে অভিভাবকরা তাদের সন্তানদের অন্য প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছে।

মাদরাসা সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে শিক্ষা মাদ্রাসাটি স্থাপিত এবং ১৯৮৬ সালে এমপিওভূক্ত হয়। মাদ্রাসাটিতে ১৩ জন শিক্ষক এবং ২২৫ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, নির্মাণের পরে পাকা ভবন তো দূরের কথা কোনরকম সংস্করের ব্যবস্থা গ্রহণ করেনি কতৃপক্ষ।

এছাড়া ঘূর্ণিঝড় সিডর, আইলা ও ফণির আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় মাদ্রাসাটি। বর্তমানে ১০টি শ্রেণির পাঠদান কার্যক্রম চলছে একটি জরাজীর্ণ টিনশেড ঘরে। যার নড়বরে ও নাজুক অবস্থা । অধিকাংশ টিন মরিচা পরে নষ্ট হয়ে গেছে। এদিকে ক্লাস চলাকালীন সময় বৃষ্টির পানিতে বই, খাতা, ব্যাগ ভিজে যায়। এমন অবস্থার মধ্যেই তাদের ক্লাস করতে হচ্ছে বলে জানিয়েছেন মাদ্রাসার বিপি হাফেজ মোঃ মাহবুবুর রহমান সহ সকল শিক্ষার্থীরা।

এ ব্যাপারে মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলা আ. ছাত্তার মাহমুদি বলেন, মাদ্রাসাটিতে বর্তমানে ১০টি শ্রেণির শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছে। বৃষ্টির দিনে জরাজীর্ণ টিনশেড ঘরে পাঠদানে খুবই অসুবিধা হচ্ছে। বার বার উর্ধ্বতন কতৃপক্ষের নিকট পাকা ভবনের জন্য আবেদন করছি। বছরের পর বছর পার হলেও নির্মিত হয়নি মাদ্রাসা ভবন।

মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. নাজমুলহুদা জানান, মাদ্রাসার টিনশেড ঘরটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলেই শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়।শিক্ষার্থীদের পাঠদান সুবিধার্থে নতুন ভবন একান্ত আবশ্যক। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ সাইফুদ্দীন ওয়ালীদ বলেন, মাদ্রসার ব্যাপারে খোঁজ-খবর নিয়ে বিষয়টির উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন বলেন, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে অবহিত করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)