বুধবার ● ২০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন
মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন

কারাগারে অসুস্থ মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বুধবার ২০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ছাত্র ঐক্যের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচীতে বক্তব্য রাখেন ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, জনার্দন দত্ত নান্টু, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ঐক্যের এমরান খান, যুব ঐক্যের আহ্বায়ক শাহীনুল আলম, শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল, সামাজিক আন্দোলনের নেতা অধ্যাপক হুমায়ুন কবির হিরু, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য গাজী ইসলাম উদ্দিন ও শহীদুল্লাহ কায়সার। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে স্লোগান তুলে রাজপথ প্রকম্পিত করে।
বক্তাগণ চাকসুর সাবেক জিএস ও ডাকসু’র দুইবারের ভিপি সফল ছাত্রনেতা এবং তৃতীয় রাজনৈতিক শক্তির অগ্রসৈনিক কারাবন্দী মান্নাকে বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অথচ ১১ মাস হতে চললো কোন অভিযোগপত্র দিতে পারেনি সরকার। আটকাবস্থায় নির্যাতন করে তার জীবন সংকটাপন্ন করা হলেও সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। অবিলম্বে মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মিছিলেও একই স্লোগান ধ্বনিত হয়।(প্রেস বিজ্ঞপ্তি)





বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে