শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে রাবার বাগানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
রাউজানে রাবার বাগানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
রাউজান প্রতিনিধি :: রাউজানের ডাবুয়া রাবার বাগানের ৬৬টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত ২০ অক্টোবর দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে রাবার বাগানের ৮নং ব্লকের শেষ প্রান্তে। কি কারণে উৎপাদনে আসা এসব রাবার গাছ কেটে দিয়েছে তার সঠিক কারণ বলতে পারে নাই রাবার বাগান ম্যানেজার। তবে তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। থানায় ডাইরী করেছি।গতকাল ২৫ অক্টোবর সরোজমি পরিদর্শন কালে দেখা যায়, ৬৬ টি গাছ চুরি করার মতো কোন আলামত নেই। কারণ গাছ কর্তনের পর কাঠ গুলো ফেলে যায় দুর্বৃত্তরা। গাছ কাটাঁর ধরনও ছিল ব্যতিক্রম। প্রায় ২/৩ফুট উচু করে কাটাঁ হয়েছে গাছ গুলোকে। আর চুরি জন্য গাছ কাটাঁ হলে মাটি ঘেঁসে গাছ কাটঁতো চোরের দল। রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রনজিত বড়ুয়া জানান, বাগানের শেষ প্রান্তে নতুন করে উৎপাদনে আসা রাবার গাছ গুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে গাছ কাটঁতপ পারে বলে তার ধারনা।





মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ