শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রেমের ফাঁদে ফেলে যুবককে হত্যা
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রেমের ফাঁদে ফেলে যুবককে হত্যা
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেমের ফাঁদে ফেলে যুবককে হত্যা

---ময়মনসিংহ প্রতিনিধি :: উত্ত্যক্তের জেরে প্রতিবেশি যুবতী প্রেমের ভান করে ফাঁদে ফেলে যুবককে নেত্রকোণা থেকে জয়দেবপুর নিয়ে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যার পর হাত, পা, মাথা, কুড়িগ্রামের পুকুরে এবং দেহের খন্ডিতাংশ ট্রাভেল ব্যাগে করে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজের পাশে ফেলে রাখা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ওই নির্মম হত্যাকান্ডের শিকার যুবক বকুল মিয়া (২৮)’র হত্যা রহস্য এবং পরিচয় উদ্ঘাটন করে করার পাশাপাশি এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হুগলার বাবুল মিয়ার মেয়ে মোছাঃ সাবিনা আক্তার (১৯),মোঃ ফারুক মিয়া (২৫), মোঃ হৃদয় মিয়া (২০) ও মোছাঃ মৌসুমী আক্তার (২২)।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এসব তথ্য জানান। ওই নির্মম হত্যাকান্ডের শিকার যুবক বকুল মিয়া নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার হুগলা বাজারের ময়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার আরো জানান, ময়মনসিংহের পাটগুদাম ব্রিজের পাশ থেকে লাল ট্রলিব্যাগ থেকে উদ্ধার করা পুরুষের দেহের খন্ডিতাংশ এবং কুড়িগ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হাত পা ও মাথা একই যুবকের। উত্ত্যক্তের জের ধরে এই নৃশংস হত্যাকান্ড ঘটানো হয়েছে। পরে গত ২৮ অক্টোবর গাজীপুর জেলার জয়দেবপুর থেকে ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ ওই চারজনকে আটক করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সেই বকুল হত্যা রহস্য এবং তার পরিচয়। পরে আসামিরা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়ার পাশাপাশি লাশের পরিচয় গোপন করতে ও পুলিশের হাতে ধরা না পড়তে লাশ টুকরা টুকরা করে আলাদা আলাদা স্থানে ফেলা দেয়ার কথা স্ববিস্তারে বর্ণনা দেয়।

তিনি আরও জানান, নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হুগলা বাজারের ময়েজ উদ্দিনের ছেলে বখাটে যুবক বকুল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলো প্রতিবেশি সাবিনা আক্তার নামে এক যুবতীকে।এনিয়ে উভয় পরিবারে ঝগড়া বিবাদ চলছিল। শুধু তাই নয়,একবার সাবিনার বাড়িঘরে হামলাও চালায় বকুলের লোকজন। এরপর গত ১৩ জুন একই গ্রামের আবু সিদ্দিকের সাথে বিয়ে হয় সাবিনার। কিন্তু বিয়ের পর বকুলের চক্রান্তে সাবিনার পরিবারে অশান্তি আরো বেড়ে যায়।

পরে বাধ্য হয়ে সাবিনা বাড়ি ছেড়ে গাজীপুর জেলার জয়দেবপুরে তার ভাই ফারুকের বাসায় আশ্রয় নেয়। এরই এক পর্যায়ে সাবিনা কৌশল করে বকুলের সাথে প্রেমের ভান করে তার সাথে সম্পর্ক গড়ে তোলে। পরে বকুলকে জয়দেবপুরের বানিয়ারচালা এলাকার সাবিনার ভাই ফারুকের বাসায় নিয়ে গত ১৯ অক্টোবর রাতে তাকে নির্মমভাবে হত্যা করে। এসময় বকুলের লাশ কেটে টুকরো টুকরো করে পরদিন রোববার (২০ অক্টোবর) সকালে ভাই ফারুক লাগেজ ট্রলিতে করে খন্ডিত দেহ ময়মনসিংহের পাটগুদাম ব্রিজের কাছে এবং সাবিনা ও তার ভাবী মৌসুমী মিলে দেহের অন্য অংশগুলো কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ফেলে রাখে।

তিনি আরও জানান, ট্রলি ব্যাগে লাশ পাওয়ার পর ২৫ অক্টোবর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের পর তার তদন্তভার জেলা গোয়েন্দা শাখার ওপর ন্যাস্থ করা হয়। মামলাটি তদন্তকালে কুড়িগ্রামে খন্ডিত দেহাংশের সাথে নারীদের হাতব্যাগে পাওয়া চিরকুটের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় ময়মনসিংহ ডিবির ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে একটি দল।

পরে গত ২৮ অক্টোবর গাজীপুর জেলার জয়দেবপুর থেকে ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ ওই চারজনকে আটক করে ডিবি। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে এবং বোনকে উত্ত্যক্ত করার জেরে তারা বকুল নামে ওই যুবককে হত্যা করেছে বলে জানায়।

প্রসঙ্গত,গত রোববার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজের পাশ থেকে লাল ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের এক ট্রাফিক কর্মকর্তাকে জানায়। পরে ওই ট্রাফিক কর্মকর্তা রোববার সন্ধ্যায় বিষয়টি জেলা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে বালুর বস্তা ওই দিয়ে জায়গাটি চারদিকে ঘিরে রাখে। পরে রহস্য উদ্ঘাটনের জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হলে সোমবার (২১ অক্টোবর) সকালে সেই লাগেজ থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির মাথা ও হাত-পা বিহীন একটি দেহ। পরে ময়নাতদন্তের জন্য দেহাংশ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। অতঃপর ময়মনসিংহে উদ্ধার করা খন্ডিত দেহের অর্ধেকাংশ ময়নাতদন্ত করে লাশের অর্ধেকাংশ ময়মনসিংহ মেডিকেলের হিমঘরে রেখে ডিএনএ টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়।

অপরদিকে একইদিন সকালে কুড়িগ্রামে উদ্ধার করা মাথা, হাত ও পা, পরে ডিএনএ টেস্টের জন্য এগুলো ঢাকায় পাঠানো হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ