শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরে ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্রীজ নির্মান
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরে ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্রীজ নির্মান
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজাপুরে ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্রীজ নির্মান

---গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ও রাজাপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি মঠবাড়ি ইউনিয়নের সমাজসেবক দানশীল প্রবাসী মোঃ আব্দুর রব হাওলাদারের আর্থিক সহযোগীতায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মঠবাড়ি স্কুলের সামনের খালের উপরে ব্রীজ নির্মান করেছেন। শিক্ষার্থীদের কষ্টের কথা চিন্তা করে নিজ উদ্দ্যোগে অর্থ দিয়ে ওই ব্রীজ নির্মান করা হয়।। ফলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ এলাকাবাসীর চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হয়েছে। ব্রীজ নির্মানের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন তারা। এ ছাড়া সমাজসেবক মো. আব্দুর রব হাওলাদারের আর্থিক সহায়তায় এবং উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. সবুর হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে বাদুরতলা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের বসার বেঞ্চ তৈরিতে সহায়তা করা হয়েছে এবং হাইলাকাঠি ডহরশঙ্কর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর গাইড বই বিতরন করা হয়। জানতে চাইলে মঠবাড়ি গ্রামের বাসিন্দা উপজেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শফিকুর রহমান ডেজলিং তালুকদার জানান, সমাজসেবক আব্দুর রব হাওলাদার মঠবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার গরীর ও অসহায় মানুষকে চিকিৎসাসহ বিভিন্ন আর্থিক সহায়তা, মসজিদ উন্নয়ন ও মাহফিলে দান করে যাচ্ছেন । আব্দুর রব হাওলাদার জানান, এলাকার উন্নয়নে এবং এলাকার মানুষের কল্যানে নিজের সাধ্যমত কাজ করে যাচ্ছি। সকলের সহযোগীতা পেলে এলাকার এ উন্নয়ন অব্যাহত থাকবে এবং গরীব অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগীতা করে যাবেন। তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।

ঝালকাঠি রাজাপুরে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরের উত্তর বাগড়ি গ্রামের নিজবাড়িতে বৃহস্পতিবার সকালে ইজিবাইক থেকে চার্জারের তাঁর খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালক মোঃ বাপ্পি হাওলাদারের (১৮) মৃত্যু হয়েছে। হাওলাদার উপজেলার উত্তর বাগড়ী এলাকার আব্দুল মতিন হাওলাদারের ছেলে। বাপ্পি ইজিবাইক চালিয়ে আয় করে তাদের সংসার চালাতে সহযোগীতা করে আসছিলো। তার মৃত্যু এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। রাজাপুর (ওসি) মোঃ জাহিদ হোসেন জানান, ইজিবাইক থেকে চার্জারের তাঁর খুলতে গিয়ে ইজিবাইকে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পর্শে অজ্ঞান হয়ে পড়ে বাপ্পি। স্বজনরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং আবেদনের ভিত্তিতে পরিবারের লাশ হস্তান্তর করা হয়েছে।

নলছিটিতে গাছের সঙ্গে শত্রুতা

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে একটি পরিবারের অর্ধ শতাধিক ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ফেরিঘাট সংলগ্ন চর বহরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। অভিযোগে জানা যায়, ১৯৯৯ সালে শেখ হাসিনার সরকার ভূমিহীনদের জমি বন্দোবস্ত দেন। নলছিটির সুগন্ধা নদী তীরের চর বহরমপুর এলাকায় ৪৫ শতাংশ জমি পেয়েছেন মোনাছেফ হাওলাদার ও তাঁর স্ত্রী মমতাজ বেগম। স্বামী-স্ত্রীকে দলিল করে ৯৯ বছরের জন্য সরকার জমি বন্দোবস্ত দেন। ওই জমিতে সম্প্রতি বিভিন্ন ফলজ গাছ লাগিয়ে বাগান তৈরি করেন তারা। একটি বসতঘরও উত্তোলন করেন। বসতঘরটি উত্তোলনের সময় স্থানীয় ভূমিদস্যু একটি চক্র তাদের নানা হুমকি দেয়। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা বসতঘরের পাশের কলা গাছ, নারিকেল, জলপাই, আমলকি, আম ও পেয়ারার অর্ধশতাধিক গাছ কেটে ফেলে। এ ঘটনায় মোনাছেফ হাওলাদারের ছেলে হাসিবুল হাসান সবুজ নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নলছিটি থানার সেকেন্ড অফিসার (এসআই) হুমায়ুন কবির বলেন, পুলিশ সরজমিনে গিয়ে বিষয়টি দেখেছে। জিডি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাসিনো ব্যবসার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ জড়িত, সরকার এ দায় এড়াতে পারে না : নিতাই রায় চৌধুরী

ঝালকাঠি প্রতিনিধি:: ক্যাসিনো ব্যবসার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ জড়িত, সরকার এ দায় এড়াতে পারে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ক্যসিনোতে জড়িত নিজের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করার মাধ্যমে শেখ হাসিনা স্বীকার করে নিচ্ছে, তাঁর দল দুর্নীতে নিমজ্জিত। আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খালেদা জিয়াকে সরকার মিথ্যা দুর্নীতির মামলা দিয়ে কারাগারে বন্দি রেখেছে দাবি করে নিতাই রায় চৌধুরী বলেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, অথচ যারা এ কাজে জড়িত তাদের নামে কোন মামলা হচ্ছে না, মামলা দিচ্ছে বিরোধী দলের নেতাকর্মীর নামে। তিনি বলেন, আগের রাতে ভোট কেটে সরকার জনগণের অধিকার হরণ করেছে। তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় বসে লুটপাট করছে। সাকিব আল হাসান ষড়যন্ত্রের শিকার দাবি করে বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, সাকিব অত্যন্ত ভদ্র ও বিনয়ি একজন খেলোয়ার। সে সত্য কথা বলেছে, এখানে তাঁর কোন দোষ নেই। তাঁর সাথে দুর্নীতির কোন সম্পর্ক নেই। বিএনপি সাবিকের ব্যাপারে মর্মাহত, সবসময় তাঁর পাশে থাকবো। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, বিএনপির কেন্দ্রীয় নেতা সগির হোসেন লিয়ন ও তৌহিদুল ইসলাম, কামরুল ইসলাম স্বজল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট শাহজাদি কহিনুর পাপরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন। পরে নিতাই রায় চৌধুরী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।





ঝালকাঠি এর আরও খবর

গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)