শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য অঞ্চলে সরকারের ৪৫ হাজার সোলার পাওয়ার বিতরনের পরিকল্পনা রয়েছে : বীর বাহাদুর
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য অঞ্চলে সরকারের ৪৫ হাজার সোলার পাওয়ার বিতরনের পরিকল্পনা রয়েছে : বীর বাহাদুর
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য অঞ্চলে সরকারের ৪৫ হাজার সোলার পাওয়ার বিতরনের পরিকল্পনা রয়েছে : বীর বাহাদুর

---মোহাম্মদ আব্দুর রহিম,বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন পার্বত্য অঞ্চলের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন দূর্গম এলাকার উন্নয়ন গুলি শান্তি চুক্তির ফসল। দেশের এক দশম অংশ নিয়ে এই পার্বত্য অঞ্চল বিভিন্ন দিক থেকে উন্নয়নে সরকারের মহা পরিকল্পনা হাতে দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলে সরকারি ভাবে ৪৫ হাজার সোলার বিতরনের পরিকল্পনা রয়েছে।
আজ বৃহস্পতিবার ৩১ অক্টোবর সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে সুয়লক সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পার্বত্য মন্ত্রী সাংবাদিকদের এইসব কথা বলেন।
এর আগে পার্বত্য মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে চারটি প্রকল্পে মোট ১৫ কোটি ৮৪ লক্ষ ৮০ হাজার ৩৪৩ টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার নবনির্মত হলুদিয়-ভাগ্যকুল সড়ক উদ্ধোধন, টংকাবতী ভায়া-চিম্বুক আরএন্ডএইচ পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুয়ালক ইউনিয়ন পরিষদ হতে সুলতান পুর পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, নিলাচল-মিলনছড়ি সড়ক ভিত্তিপস্তর স্থাপন, নবনির্মিত নিলাচল থেকে যৌথ খামার সড়কসহ মোট ৪টি প্রকল্প ভিত্তিপ্রস্তর ও উদ্ধোধন করেন।
এসময় মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্রগ্রামে অধিকাংশ স্কুল আবাসিক স্কুলে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী ইতি মধ্যে নির্দেশ দিয়েছেন। ইউএনডিপি’র যেসব প্র্রাইমারী স্কুল সরকারি করণ করা হয়নি সকল স্কুলকে সরকারি করণ করা হয়েছে। এই অঞ্চলে কলেজ গুলিও সরকারি করণ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। তিনি বলেন, বান্দরবানে থানচি থেকে বর্ডার পর্যন্ত সড়কের নির্মাণ কাজ চলছে এই সড়কটির কাজ শেষ হলে থানচি উপজেলার চারটি ইউনিয়নের দূর্গম এলাকা গুলি সড়ক যোগাযোগের আওতায় চলে আসবে। বান্দরবান জেলার পর্যটন ক্ষেত্রেও উন্নয়নের ছোঁয়া লেগেছে সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায় নতুন নতুন পর্যটন স্পট ।
এসময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেযোয়ানুল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গির, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, সদর উপজেলা আ.লীগের সভাপতি পাইহ্লা অং মারমা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ প্রমূখ উপস্থিত ছিলেন।
বান্দরবানে পাহাড়ী ঢালু জমিতে সবজি উৎপাদন শীর্ষক এক্সপোজার ভিজিট প্রোগাম অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি :: পাহাড়ী ঢালুতে ভূমিক্ষয়রোধ ও বিনাচাষে সবজি চাষ (এনভিএস) পদ্ধতিতে সবজি চাষের উপর বান্দরবানে এক্সপোজার ভিজিট প্রোগাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদরের সাংগ্যাই ত্রিপুরা পাড়ায় এই এক্সপোজার ভিজিট প্রোগাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.একে এম নাজমুল হক। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ পরিচালক (মনিটরিং) ড. আবদুর রাজ্জাক,বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুকসহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা, মাঠ পর্যায়ের কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক ও এনজিও প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক ড. একেএম নাজমুল হক বলেন, বান্দরবানে (এনভিএস) পদ্ধতিতে সবজি চাষের এটি একটি পাইলট প্রকল্প, আর এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে আমরা পাহাড়ের ক্ষতি না করে পাহাড়ের আনাচে কানাছে আরো বেশি সবজি ও ফল ফলাদি উৎপাদন করতে পারবো।
বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.ওমর ফারুক জানান, মূলত মাটির ক্ষয়রোধে ও ভূমি ধসরোধে টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে পাহাড়ে সবজি চাষে উদ্বুদ্ধকরণের জন্য এক্সপোজার ভিজিটের আয়োজন ও সরেজমিনে প্রদর্শনী পরিদর্শন করা হয়েছে এবং এই ধরণের চাষ (এনভিএস) পদ্ধতিতে সবজি চাষের ফলে বান্দরবানের কৃষকদের আরো উন্নয়ন হবে।

বান্দরবানে জাতীয় স্যানিটেশন মাস পালিত

বান্দরবান প্রতিনিধি :: “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পৌরসভার আয়োজনে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়তিকরণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর সহযোগিতায় বান্দরবানে জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে।
বৃহস্পতিবার(৩১ অক্টোবর) সকালে বান্দরবান পৌরসভা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালীতে ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকার পৌর-কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে বান্দরবান পৌরসভার কমফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
এসময় পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, শরীর সুস্থ থাকলে সব কিছু ভালো থাকবে সুস্থ্ জীবন যাপনের জন্য স্যানিটেশনের প্রতি সকলকে গুরত্ব দিতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী মংসুই খই মার্মা, সহকারি প্রকৌশলী রুই প্রু অং মার্মা, পৌর কাউন্সিলর ছালেহা বেগম, উজলা তঞ্চঙ্গ্যা, আবুল কালাম প্রমূখ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা
পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)