শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ঝুঁকিপূর্ন ভবনে চলছে কমিউনিটি ক্লিনিক
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ঝুঁকিপূর্ন ভবনে চলছে কমিউনিটি ক্লিনিক
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে ঝুঁকিপূর্ন ভবনে চলছে কমিউনিটি ক্লিনিক

---বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব পঞ্চকরন কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চলেছে ঝুঁকিপূর্ন ভবনে।স্বাস্থ্য সেবা নিতে আশা রোগীদের ভোগান্তি চরমে। ২ বছর পূর্বে এ ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা হলেও এ ভবনে চলছে স্বাস্থ্য সেবার কার্যক্রম। এলাকাবাসির দাবি নতুন একটি ভবনের।

প্রত্যন্ত গ্রামগুলোতে এ কমিউনিটি ক্লিনিকে ঝুঁকি নিয়ে চিকিৎসা নিচ্ছেন গ্রামীন জনপদের মা ও শিশুরা। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকায় রয়েছে স্থানীয়রা।

গতকাল সোমবার (৪ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পূর্ব পঞ্চকরণ গ্রামে ২০০১ সালে নতুন ভবনে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু হয়। কয়েক বছর যেতে না যেতেই লবনাক্ততার কারনে পলেস্তরা খসে পড়ে বেরিয়ে এসেছে ইট। মূল ভবনের বিভিন্ন স্থানে ফাটল। সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় ক্লিনিকের দু’টি কক্ষ। ভবনটিতে নেই কোন দরজা জানালা, পলিথিন দিয়ে ডেকে রাখা হয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র।

ক্লিনিকে কর্মরত রয়েছেন ৩ জন। সিএইচ সিপি নুসরাত জাহান, স্বাস্থ্য সহকারি আফিফা তাজরিনী ও পরিবার পরিকল্পনার সাজেদা আক্তার। এদেরমধ্যে উপস্থিত রয়েছেন চিকিৎসক নুসরাত জাহান ও পরিবার পরিকল্পনার মাঠ কর্মী সাজেদা আক্তার। আফিফা তাজরিনী সপ্তাহে ২দিন আসেন শনি ও মঙ্গলবার।বাকি দিনগুলো তার ফিল্ডে কার্যক্রম। প্রতিদিন গড়ে এখানে ৪০-৫০ জন রোগী চিকিৎসা নেন।

চিকিৎসক নুসরাত জাহান জানান, পঞ্চকরণ ও পুটিখালী দু’টি ইউনিয়নের সিমান্তবর্তী এ ক্লিনিকটি এ কারনেই প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেশী হচ্ছে বিশেষ করে সাধারণ রোগী গর্ভবতী মায়েদের এনসি সেবা ও পিএনসি সেবা ও শিশুদের ওজন উচ্চতা পরিমাপসহ চিকিৎসা দেওয়া হয়। সরকারিভাবে মায়েরদের জন্য আয়রন, ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয়। শিশুদের ক্ষেত্রে সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়ার ওষুধ ও ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হয়।

কথা হয় স্থানীয় বাসিন্দা বাবুল খান, ইউপি মেম্বর ডা. আব্দুস ছোবাহান, মিলন শেখ, শিক্ষক আলম হাওলাদার, মোস্তাফিজুর রহমান তালুকদার, যুবলীগ নেতা মিলন শেখ ও নারী নেত্রী রেনু বেগমসহ একাধিক স্থানীয়রা জানান, এ ইউনিয়নের চিকিৎসাক্ষেত্রে এ কমিউনিটি ক্লিনিকটি জনগুরুত্ব বহন করে আসছে।

পার্শ্ববতী পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রাম ও পঞ্চকরণ ও খারইখালীর ৩ গ্রামের মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন অনেক দূর দূরান্ত থেকে। দীর্ঘ ৫-৬ বছর ধরে এ জরাজীর্ণ ভবনে চলছে স্বাস্থ্য সেবার কার্যক্রম। বিষয়টি চেয়ারম্যান মেম্বরসহ উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করা হলেও হয়নি কোন প্রতিকার। তারা এ কমিউিনিটি ক্লিনিকটি নতুন একটি ভবনের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

এ সর্ম্পকে পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার জানান, এ ইউনিয়নের ৩টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে পূর্ব পঞ্চকরন ক্লিনিকটি মারাত্মক ঝুঁকিপূর্ন, বিষয়টি লিখিত আকারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিতসহ নতুন ভবনের জন্যও আবেদন করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, পূর্ব পঞ্চকরণ কমিউনিটি ক্লিনিকের ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। তবে এ ক্লিনিকের কার্যক্রম চলমান রাখার জন্য পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এ উপজেলার ঝুঁকিপূর্ন ভবনগুলোর নতুন করে পুর্ননিমানের জন্য গত বছর একটি তালিকা পাঠানো হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)