শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাজিপুর » এক সপ্তাহের মধ্যে পিঁয়াজের দাম ৪০ টাকা কেজি না হলে শেখ হাসিনাকে টেনে হেঁচড়ে নামাবো : বঙ্গবীর কাদের সিদ্দিকী
এক সপ্তাহের মধ্যে পিঁয়াজের দাম ৪০ টাকা কেজি না হলে শেখ হাসিনাকে টেনে হেঁচড়ে নামাবো : বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন,আগামী এক সপ্তাহের মধ্যে পিঁয়াজের দাম ৪০ টাকা কেজি না হলে শেখ হাসিনাকে আমি (কাদের) টেনে হেঁচড়ে নামাবো। শেখ হাসিনা রাত জেগে সকল মন্ত্রনালয়ের খবর নেন আর খালেদা জিয়া সকাল ৮টা পর্যন্ত ঘুমান বলে শেখ হাসিনা বলেন-তাহলে তিনি রাত জেগেও ক্যাসিনোর খবর পাননি।
তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগ কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয় না,শেখ হাসিনা সভাপতি-সম্পাদক বানান- তাদের অপকর্মের দায় তিনি এড়াতে পারেন না। আজ ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সখিপুর কাদের সিদ্দিকীর সখিপুর বাসায় (দীপ কুড়ি কুশি কুটির) ভোট ডাকাতির প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমএ সবুর এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,হাবিবুর রহমান খোকা বীর প্রতীক ইকবাল সিদ্দিকী, কুড়ি সিদ্দিকী, এ্যাড.রফিকুল ইসলাম, দুলাল হোসেন, আলমগীর সিদ্দিকী ও অধ্যাপাক নাজমুল হাসান প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেন, থুথু উপরের দিকে ফেললে নিজের উপর পড়ে,তাই শেখ হাসিনা সম্পর্কে অনেক কিছু বলার ছিল-বলতে পারলাম না। তিনি বলেন, তারেক রহমানকে নেতা বানাব না বলে ঐক্যফ্রন্ট ত্যাগ করেছি। তিনি আরো বলেন, এই হাসিনা সরকার আর একটি আসন নয় ৩০০টি আসনেই ভোট ডাকাতি করেছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে তৎকালীন সরকার ব্যাপাক ভোট কারচুপি করেন এবং বড়চওনা ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে কয়েকজন ভোটার আহত ও পঙ্গুত্ববরন করেন। এরপর থেকেই প্রতিবছর কাদের সিদ্দিকী ১৫ নভেম্বর ভোট ডাকাতি দিবস হিসাবে পালন করে আসছেন। তবে প্রতি বছর বড় জনসভা ও জাতীয় নেতাদের এদিন হাজির করলেও এবার ঘরোয়াভাবে পালন করেছেন। সূত্র : ইনকিলাব





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ