সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তাগাছায় পুকুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার
মুক্তাগাছায় পুকুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকায় কচুরিপানা ভর্তি পুকুর থেকে শিশির খন্দকার (২২)নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশির খন্দকার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-৩ সেমিষ্টার-১ (২০১৭ সালের ব্যাচ) এর ছাত্র এবং হাবিপ্রবি এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।
রবিবার ( ১৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশির মুক্তাগাছা পৌর শহরের লক্ষীখোলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খন্দকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকার স্থানীয় লোকজন রোববার সকালের দিকে কচুরিপানা ভর্তি পুকুরে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ‘ প্রাথমিকভাবে উদ্ধারকৃত লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।’





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু