শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোগ-বিলাশ নয়, আ’লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের : শফিক চৌধুরী
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোগ-বিলাশ নয়, আ’লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের : শফিক চৌধুরী
শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোগ-বিলাশ নয়, আ’লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের : শফিক চৌধুরী

---ষ্টাফ রিপোর্টার :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ভোগ-বিলাস নয়, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের। যার শতভাগ প্রমাণ রেখে গেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমরা শতভাগ সৎ নেতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও যাব। বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মতো ভোগ-বিলাশের রাজনীতি করলে কেউই আওয়ামী লীগের রাজনীতিতে বেশি দিন ঠিকতে পারবেন না। তাই আমাদের সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির কল্যাণে আওয়ামী লীগের নেতৃত্বে কাজ করতে হবে।
তিনি আজ শনিবার সন্ধ্যায় সিলেট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গৃহিত সকল উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। দলীয় শৃংঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে নিজেদের এলাকার আওয়ামী লীগের অবস্থান আরোও শক্তিশালী করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, হাজী ইরন মিয়া, সমছু মিয়া, সেলিম আহমদ সেলিম, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মখদ্দছ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ ও মিয়াদ আহমদ প্রমুখ।

বিশ্বনাথে চোরাই অটোরিক্সা উদ্ধার, গ্রেপ্তার-১

বিশ্বনাথ ::  সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ সিএনজি চালিত চোরাই অটোরিক্সা (সিলেট-থ ১১-৩১৮১)’সহ পাবেল মিয়া (২৩) নামের এক চালককে গ্রেপ্তার করেছে। পাবেল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লামা হাজরাই গ্রামের মৃত ইকবাল মিয়ার পুত্র। শুক্রবার রাত ১১টার দিকে সিলেটের খোজারখলা এলাকা থেকে চোরাইকৃত অটোরিক্সাটি (সিলেট-থ ১১-৩১৮১) উদ্ধার ও চালক পাবেলকে আটক করেন বিশ্বনাথ থানা পুলিশের এসআই রসুল আহমদ।
শুক্রবার রাতেই উদ্ধার হওয়া অটোরিক্সার মালিক বিশ্বনাথের পেছিখুরমা গ্রামের আবদুল মালিকের স্ত্রী জ্যোৎন্সা বেগম বাদি হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২২ (তাং ২৯.১১.১৯ইং)। একই উপজেলার পেছি খুরমা গ্রামের মরম আলীর পুত্র ফিরোজ আলীকে (৩৫) প্রধান অভিযুক্ত করে থানায় দায়ের করা মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন গ্রেফতারকৃত পাবেল মিয়া ও দক্ষিণ সুরমার চৌধুরীগাঁও গ্রামের দুলা মিয়ার পুত্র ছত্তার মিয়াকে (৩৫)। এমামলায় আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোৎন্সা বেগমের অটোরিক্সাটি চুক্তিভিত্তিক চালাতেন তারই পাশের বাড়ির ফিরোজ আলী। গাড়ির মুল কাগজপত্র সরিয়ে নিয়ে গত ২৩ নভেম্বর চালক ফিরোজ ওই অটোরিক্সাটি অন্যত্র বিক্রি করে দেন। ওই দিন রাতে চালক ফিরোজ তার মালিককে বলেন স্থানীয় পনাউল্লাহ বাজার থেকে অটোরিক্সাটি চুরি হয়ে গেছে। এরপর অটোরিক্সা চুরি হওয়ার কারণে মালিক জ্যোৎন্সা বেগম এব্যাপারে থানা একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করে। আর ওই জিডির তদন্ত চলাকালে শেষ পর্যন্ত শুক্রবার রাতে অটোরিক্সা মালিককে সঙ্গে নিয়ে সিলেটের খোজারখলা এলাকা থেকে ওই চুরি হওয়া অটোরিক্সাসহ অন্য এক চালকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
চোরাই অটোরিক্সা উদ্ধার ও পাবেলকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত অফিসার ইন-চার্জ নূর হোসেন বলেন, এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত পাবেল মিয়াকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ