শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিউক্লিয়ার ডে উৎযাপন
প্রথম পাতা » পাবনা » রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিউক্লিয়ার ডে উৎযাপন
শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিউক্লিয়ার ডে উৎযাপন

---পাবনা প্রতিনিধি :: জয় বাংলা-জয় বঙ্গবন্ধু শ্লোগাণে আজ শনিবার সকালে ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘নিউক্লিয়ার ডে’ উদ্যাপন করা হয়েছে। ২০১৭ সালের ৩০ নভেম্বর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের রিয়েক্টর ভবনের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিশ্বে প্রবেশ করে এবং বিশ্ব পারমাণবিক ক্লাবের সদস্য হয়। বাংলাদেশ বিশ্ব পারমাণবিক ক্লাবের ৩২ তম সদস্য রাষ্ট্র। দিনটির তাৎপর্য বিবেচনা করে তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ‘নিউক্লিয়ার ডে’ উদযাপন উপলক্ষ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে রূপপুরে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ শ্লোগাণ উচ্চারণ করে বেলুন উড্ডয়ন ও পায়রা অবমুক্ত করণের মাধ্যমে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন।
এসময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহাবুবুল হক, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, এএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর প্রকল্পের রাশিয়ান প্রকল্প পরিচালক সের্গেই লাসতোচকিন, ঈশ্বরদী পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুসহ প্রকল্পের সকল পর্যায়ের বিজ্ঞানী ও প্রকল্প সংশ্লিষ্ঠ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সচিব আনোয়ার হোসেন বলেন, ১৯৭০ সালের নির্বাচনী ইশতেহারে জাতির জনক বঙ্গবন্ধ রূপপুর প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন। তাঁরই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সাহসিকতার সাথে এই প্রকল্প বাস্তবায়ন করছেন। তাই এই দিনটিকে জাতীয়ভাবে প্রতিবছর ‘নিউক্লিয়ার ডে’ হিসেবে উদ্যাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে।’
এ বিষয়ে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, এ বছরে আমরা দিবসটিকে সীমিতভাবে পালন করব। দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা এই দিনে নিউক্লিয়ার বিশ্বে পদার্পণ করেছি। এই দিনটিকে জাতীয়ভাবে প্রতি বছর উদ্যাপনের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে র‌্যালি ছাড়াও প্রদর্শনী, আলোচনা, প্রেজেন্টটেশন উপস্থাপনা, দেশীয় খেলাধূলা, টিকাদান কর্মসূচি এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত: রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি, আর্থিকসহ সার্বিক সহযোগিতায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদীর রূপপুরে নির্মাণ করা হচ্ছে। রাশিয়ার সর্বাধুনিক সর্বশেষ প্রযুক্তিনির্ভর প্রকল্প নবভরনেস বিদ্যুৎ কেন্দ্রের রেফারেন্স থার্ড প্লান্ট জেনারেশনের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দুই ইউনিট বিশিষ্ট এই বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ৩ জি+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়েক্টর স্থাপন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)