শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে দুর্যোগ সহনীয় ঘর পেল ১৫ পরিবার
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে দুর্যোগ সহনীয় ঘর পেল ১৫ পরিবার
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে দুর্যোগ সহনীয় ঘর পেল ১৫ পরিবার

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁয় আত্রাইয়ে প্রথম বারের মতো দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণ করে দিয়েছে সরকার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে মানবিক সহায়তায় এসব বাড়ি পায়েছে ১৫টি পরিবার। ওই কর্মসূচির আওতায় উপজেলার অসচ্ছল, হতদরিদ্র, ঘরহীন, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে গৃহহীন পরিবার, বিধবা, তালাক প্রাপ্ত মহিলা, প্রতিবন্ধী নারী-পুরুষ ১৫টি পরিবারের মধ্যে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।

বাড়ি প্রাপ্তরা হলেন উপজেলার পাইকড়া গ্রামের সাগর আকরাম মন্ডল, হাটকালুপাড়া গ্রামের শহিদুল ইসলাম, সত্যেন্দ্রনাথ প্রামানিক, দিঘা দক্ষিনপাড়া গ্রামের আ: আজিজ মন্ডল, পাঁচুপুর গ্রামের গজেন কুমার পাল, নওদুলী গ্রামের সমরেশ আলী, শিমুলকুচি গ্রামের হাফিজা বেগম, বাঁকা গ্রামের রঞ্জিত প্রামানিক, দীঘা গ্রামের নূর উদ্দিন প্রামানিক, কাশ্যবপাড়া গ্রামের আব্দুল আলী দেওয়ান, একই গ্রামের জাইদুল দেওয়ান, তেজনন্দী গ্রামের আফছার আলী, ফটোকিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক, বলরামচক গ্রামের আফজাল ফকির এবং রসুলপুর গ্রামের সাবিনা খাতুন।

এ বিষয়ে উপজেলার হাটকালুপাড়া গ্রামের শহিদুল ইসলাম, সত্যেন্দ্রনাথ প্রামানিক ও পাঁচুপুর গ্রামের গজেন কুমার পাল জানান, নিজেদের সামান্য জমি থাকলেও ঘর বানানোর সামর্থ্য নাই। বেঁচে আছি গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে। সরকারি খরচে দুর্যোগ সহনীয় বাড়ি পাওয়ার শেষ জীবনটা হবে সুখের, নতুন বাড়িতে ভালভাবে থাকতে পারব এমনটিই আশাবাদি তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) নভেন্দু নারায়ন চৌধুরী জানান, আত্রাই উপজেলায় ১৫টি নির্মাণ করা হয়েছে। তিনি জানান, বাড়িগুলো ইট দিয়ে তৈরি , কাঠের দরজা-জানালা, অত্যাধুনিক রঙিন টিনের ছাউনি, ১০ ফিট লম্বা ও ১০ ফিট আয়তনের দুই কক্ষের বাড়ি, একটি রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকবে। উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিদের তত্বাবধানে দুর্যোগ প্রতিরোধী এমন বাড়ি সম্পূর্ণ বিনামূল্যে নির্মাণ করে দিচ্ছে সরকার। ২০১৮-১৯ অর্থবছরে প্রত্যেকটি বাড়ি নির্মাণে সরকারের খরচ দুই লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, হতদরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনব ও চমৎকার একটি কর্মসূচি। দরিদ্রতা থেকে উত্তরণের জন্য এবং হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে। আর এ কারণে সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে এই ঘর গুলো নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, এই কর্মসূচিতে গ্রামের অসচ্ছল, হতদরিদ্র, ঘরহীন, বিধবা, তালাকপ্রাপ্ত মহিলা, প্রতিবন্ধী নারী-পুরুষ বিনামূল্যে পাচ্ছে দুর্যোগ সহনীয় ঘর। এই কর্মসূচির মূল উদ্দেশ্যে হচ্ছে, গ্রামের এই পিছিয়ে পড়া মানুষের জীবনমানের উন্নয়ন ও জীবনযাত্রার পরিবর্তন করা।

তিনি আরও বলেন, উপজেলায় বিভিন্ন জরিপের মাধ্যমে গৃহহীনদের দুর্যোগ সহনীয় ১৫টি বাড়ি দেওয়া হয়েছে।

আত্রাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আত্রাই :: উপজেলা ইমাম সমিতি কর্তৃক আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বাল্য বিবাহ প্রতিরোধে আলেম- ওলামাদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, নওগাঁ জেলা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বাল্য বিবাহের কারণ ও তার প্রতিকার বিষয়ক ভিডিওচিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।

সভায় উপজেলার ইসলামিক ফাউন্ডেশন, আলেম-ওলামা এবং ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)