শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফরিদগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফরিদগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বুধবার ● ৪ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরিদগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

---চাঁদপুর :: আজ ৪ ডিসেম্বর বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের জন্য শুরু হয় গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ। প্রশিক্ষণের উদ্বোধন-পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের বিদায়ী স্থানীয় সরকার উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান। এতে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত বিষয়ক ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) নিকোলাস বিশ্বাস, যুব-উন্নয়ন উপপরিচালক মোঃ সামসুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুদা আক্তার। এসময় উপজেলা মহিলা-ভাইস চেয়ার পারসন মাজেদা বেগম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপসচিব মোহাম্মদ শওকত ওসমান বলেন, প্রশিক্ষণ আমাদের জ্ঞান ও কাজের দক্ষতা বাড়ায়। গ্রাম আদালত যেহেতু নির্ধারিত কিছু আইন ও বিধি অনুসরণ করে পরিচালিত হয় সেহেতু এ বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করাটা খুবই জরুরী হয়ে পড়েছিল। কারণ, গ্রাম আদালত সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে গ্রাম আদালতের এজলাসে বসে বিচারিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। এজন্য গ্রাম আদালত কার্যক্রমের সাথে সম্পৃক্ত সবাইকে গ্রাম আদালতের নির্দিষ্ট কিছু ধারা ও বিধিমালার কিছু বিধি অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে।

উপসচিব আরো বলেন, বর্তমান সরকার গ্রাম আদালত সক্রিয় করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রকল্পাধীন ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস স্থাপন করা হয়েছে যাতে এলাকার মানুষ মনে করে যে, এটি কোন সালিশ-দরবার নয় বরং বিচার। আর বিচার মানেই হল আইন ও বিধি অনুসরণ করে বিরোধ নিস্পত্তি করা। সুতরাং গ্রাম আদালতকে কোন ভাবেই সালিশ-দরবারের স্থান মনে করা যাবে না। সালিশ ও বিচারের মধ্যে মৌলিক পার্থক্য হল বিচার নির্ধারিত আইন ও বিধি মেনে নিস্পত্তির কাজ করে আর অন্যদিকে সালিশ আইন না মেনে ব্যাক্তি বিশেষের স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিস্পত্তির কাজ করে। আইনের শাসন না থাকলে সমাজে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এজন্য গ্রাম আদালত সক্রিয় করতে হবে। গ্রাম আদালতের হাতে জরিমানা ও ক্ষতিপূরণের রায় দেওয়ার এখতিয়ার রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র সহযোগীতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত ৪-১৫ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত এক নাগাড়ে গ্রাম আদালত বিষয়ক এই বিশেষ প্রশিক্ষণ চলবে। এতে ফরিদগন্জ উপজেলার ১০টি ইউনিয়নের ১১০ জন ইউপি সদস্য মোট পাঁচটি ব্যাচে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন। আজকের এই ব্যাচের প্রশিক্ষণে বালিথুবা-পশ্চিম ও সুবিদপুর-পূর্ব ইউনিয়নের মোট ২২ জন ইউপি সদস্য অংশগ্রহণ করছেন। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই প্রশিক্ষণ চলছে। এতে সার্বিক সহযোগিতা দিচ্ছেন জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর । এছাড়াও প্রকল্পের সহযোগী সংস্থা ব্লাস্টের জেলা ও উপজেলা সমন্বয়কারীবৃন্দ সহযোগীতা দিচ্ছেন।

প্রশিক্ষণে যে সকল বিষয় উপস্থাপন করা হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে: বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর), গ্রাম আদালত আইন ও বিধিমালা, গ্রাম আদালতের ধাপসমূহ, শুদ্ধাচার, মূল্যবোধ ও গ্রাম আদালত; জেন্ডার ও গ্রাম আদালত। প্রশিক্ষণে গ্রাম আদালতের উপর একটি ভিডিও-শো প্রদর্শন সহ গ্রাম আদালতের মক-ট্রায়াল করা হচ্ছে যেখানে ইউপি সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)