শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » দেশ স্বাধীন না হলে মর্যাদাশীল চেয়ারে বসা কারো পক্ষে সম্ভব হতো না : মেয়র ছাত্তার
প্রথম পাতা » ময়মনসিংহ » দেশ স্বাধীন না হলে মর্যাদাশীল চেয়ারে বসা কারো পক্ষে সম্ভব হতো না : মেয়র ছাত্তার
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ স্বাধীন না হলে মর্যাদাশীল চেয়ারে বসা কারো পক্ষে সম্ভব হতো না : মেয়র ছাত্তার

---ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আমরা মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম বলেই আজ স্বাধীন দেশে নবীন প্রজন্মরা সরকারী চাকুরী নিয়ে মর্যাদাশীল চেয়ারে বসে জীবন জীবিকা নির্বাহ করছেন। দেশ স্বাধীন নাহলে পরাধীন দেশে এতো শিক্ষা প্রতিষ্ঠান হতো না শিক্ষিত জাতিও গড়ে উঠতো না। এসব সুযোগ সৃষ্টি হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে দেশের দামাল ছেলেরা মুক্তিযোদ্ধ করে দেশ স্বাধীন করার ফলে। কিন্তু অতীব দুঃখের বিষয় দেশ স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন তাদের স্বরণ করতে বিশেষ দিবস গুলোতে প্রশাসনের উপস্থিতি ও সহযোগিতা না থাকা খুবই দুঃখজনক। সোমবার উপজেলা পরিষদ চত্বরে ঈশ্বরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী উত্তর আলোচনা সভায় র‌্যালীতে যোগদানকারী সর্বস্তরের জনতার উদ্যেশ্যে সভাপতির বক্তব্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার এসব কথা বলেন। বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে জাতির বীর সন্তানদের স্বরণ রাখার ধারা অব্যহত রাখতে নব প্রজন্মদের এগিয়ে আসার আহবান জানান। আলোচনা সভায় যুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বজলুর রহমান প্রমুখ।

ঈশ্বরগঞ্জে মসজিদে চুরি
ঈশ্বরগঞ্জ :: ঈশ্বরগঞ্জ থানার পাশে বড় মসজিদে চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে থানা ও সিনিয়র জজ আদালত সংলগ্ন বড় মসজিদের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে চোর প্রবেশ করে মসজিদের ১৭ টি দান বাক্সের তালা ভেঙ্গে নগদ অর্থ, ২ টি এমিপ্লিয়ার, ১টি চ্যানেল বোর্ড সহ প্রায় ৩০ হাজার টাকা চুরি সংঘটিত হয় বলে মসজিদের মোয়াজ্জিন হাফেজ রফিকুল ইসলাম জানান। এব্যাপারে ওসি তদন্ত জয়নাল আবেদীন জানান, মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় এজহার দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় তদন্ত চলছে।





আর্কাইভ